অনুসরণ করুন:
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জুলাই শহিদদের আত্মত্যাগ রাষ্ট্র কোনো দিন ভুলবে না : উপদেষ্টা শারমীন মুরশিদ

জুলাই শহিদদের আত্মত্যাগ রাষ্ট্র কোনো দিন ভুলবে না উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, তাঁদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। রবিবার (৬ জুলাই) নারায়ণগঞ্জের নয়ামাটিতে জুলাই অভ্যুত্থানে নিহত শিশু রিয়া গোপের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা […]

টেকনাফে যৌথ অভিযানে বিপুল অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার, অপহৃত ব্যক্তি উদ্ধার

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় অপহৃত এক ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ। রবিবার (৬ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন জাদিমুরা সংলগ্ন […]

এতিম লালন-পালনের স্বার্থকতা আত্মনির্ভরশীলতায়: ধর্ম উপদেষ্টা

এতিম শিশুদের শুধু ভরণ-পোষণ নয়, বরং তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই প্রকৃত লালন-পালনের স্বার্থকতা বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রবিবার (৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরীর তনজিমুল মোছলেমীন এতিমখানায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, “এতিম প্রতিপালনে দুনিয়া ও আখিরাত উভয় জগতের কল্যাণ […]

বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

ঢাকা, ০৬ জুলাই ২০২৫ খ্রি.: বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা আজ সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান। উপদেষ্টা বলেন, “সকলের সহযোগিতায় জঙ্গিবাদ নির্মূল […]

আশুরার দিনে বেশি বেশি নেক আমলের আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের

পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস জোগাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই মহিমান্বিত দিনের তাৎপর্য ধারণ করে মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য বেশি বেশি নেক আমল করার আহ্বান জানিয়েছেন তিনি। পবিত্র আশুরা উপলক্ষে শনিবার (৫ জুলাই) দেওয়া এক বাণীতে ড. ইউনূস বলেন, […]

নারায়ণগঞ্জে হাতুড়ির আঘাতে পিতাকে হত্যা, ছেলে গ্রেফতার

নারায়ণগঞ্জ, ৫ জুলাই ২০২৫: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে মোবাইল ফোন কিনতে টাকা না পেয়ে রাগের বশে পিতাকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে ছেলে মোঃ ইয়াসিন (২২) গ্রেফতার হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ জুলাই আড়াইহাজার থানার বিশ্বনন্দী পূর্বপাড়া এলাকার মাহবুল হক (৫৬)-এর সঙ্গে তার মেজো ছেলে ইয়াসিনের মোবাইল ফোন কেনা নিয়ে কথা কাটাকাটি হয়। […]

দেশে পর্যাপ্ত খাদ্য মজুত, খুব শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা

যশোর, ২১ আষাঢ় (৫ জুলাই): দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে এবং খুব শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আজ শুক্রবার যশোর সার্কিট হাউজে খুলনা বিভাগের ১০ জেলার খাদ্য সংগ্রহ, মজুত ও মূল্য পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। […]

প্রধান উপদেষ্টার পতন চেয়ে পোস্ট শেয়ার করলেন হাবিপ্রবি উপাচার্য, পরে সরালেন

দিনাজপুর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পতন চেয়ে এক ব্যক্তির করা ফেসবুক পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। তবে সমালোচনার মুখে ওই পোস্ট পরে সরিয়ে ফেলেছেন তিনি। জানা গেছে, গত ১ জুলাই “স্বৈরাচার পতনে যাতে ১৬ বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ […]

আমিরাতে ৮৪ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি নাসের মোহাম্মদ বেলাল

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই সংবাদদাতা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী এক বাংলাদেশি ভাগ্যবান প্রবাসী হিসেবে লটারি জিতে চমক সৃষ্টি করেছেন। বিগ টিকিট ড্রতে ২.৫ কোটি দিরহাম অর্থাৎ প্রায় ৮৪ কোটি টাকার বিশাল পুরস্কার জিতেছেন নাসের মোহাম্মদ বেলাল নামের এই বাংলাদেশি। বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, নাসের মোহাম্মদ বেলাল আবুধাবিতেই বসবাস করেন। তিনি গত ২৪ জুন ক্রয় […]

হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিসে হামলা: চার দিনেও ব্যবস্থা নেই, প্রশাসনের নীরবতায় ক্ষোভ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় চার দিন পার হলেও দোষীদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাংবাদিক সমিতির নেতারা। গত সোমবার (৩০ জুন) সন্ধ্যা ৭টার দিকে ছাত্রদল কর্মী শামীম আশরাফীর নেতৃত্বে সাংবাদিক সমিতির কার্যালয়ে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ […]