শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর ঢাকা আগমন

পাকিস্তানের ফেডারেল বাণিজ্যমন্ত্রী মি. জাম কামাল খান চার দিনের সরকারি সফরে বুধবার ঢাকায় এসে পৌঁছেছেন। এই সফর চলবে ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট ২০২৫ পর্যন্ত। ঢাকায় পৌঁছালে তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য উপদেষ্টা এইচ.ই. শেখ বশির উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার এইচ.ই. ইমরান হায়দার। সফরের উদ্দেশ্য এই সফরের মূল লক্ষ্য হলো […]

সরকারি সফরে সেনাবাহিনী প্রধান চীন গমন

ঢাকা, ২১ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার): সরকারি সফরে আজ চীন গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। সফরকালীন সময়ে তিনি চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এসময় উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার ও নতুন সম্ভাবনা নিয়ে মতবিনিময় হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ও চীনের প্রতিরক্ষা সহযোগিতা দীর্ঘদিনের; সামরিক […]

বিএনপির মতামত জমা জাতীয় জুলাই সনদে

ঢাকা, ২০ আগস্ট: সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো জাতীয় জুলাই সনদের খসড়া পর্যালোচনা শেষে মতামত জমা দিয়েছে বিএনপি। বুধবার সন্ধ্যায় বিএনপি তাদের মতামত জাতীয় ঐকমত্য কমিশনে জমা দেয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের বরাত দিয়ে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এদিকে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর […]

সারাদেশের জলাশয় চিহ্নিত করে দেশি মাছ সংরক্ষণের নির্দেশ

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সারাদেশের জলাশয়গুলো চিহ্নিত করে দেশি প্রজাতির মাছ রক্ষা করতে হবে। তিনি বলেন, “বিভিন্ন জলাশয়ে দেশি মাছের নানান প্রজাতি রয়েছে। এসব সংরক্ষণ ও বৃদ্ধির মাধ্যমে জিনগত বিলুপ্তি রোধ করা জরুরি।” বুধবার সকালে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আয়োজিত “টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় অভয়াশ্রমের গুরুত্ব ও ভবিষ্যত করণীয়” শীর্ষক সেমিনারে […]

গাজা সিটিতে গণহত্যার প্রস্তুতি: ৬০ হাজার সেনা নামাচ্ছে ইসরাইল

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা সিটি পুরোপুরি দখল ও নিয়ন্ত্রণে নিতে আসন্ন স্থল অভিযানের জন্য প্রায় ৬০ হাজার রিজার্ভ সেনা ডাকা হয়েছে। সামরিক এক কর্মকর্তা বলেন, এই রিজার্ভ সদস্যরা সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন করবেন। তবে অভিযানে মূল ভূমিকা পালন করবে সক্রিয় দায়িত্বে থাকা সেনারা। ইতোমধ্যে গাজা সিটির জেইতুন ও জাবালিয়া এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে অভিযানের […]

প্রবাসী শ্রমবাজারে নতুন দিগন্ত উন্মোচনে কাজ করছে সরকার: আসিফ নজরুল

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানে সংহতি প্রকাশ করায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আটক হওয়া প্রবাসীদের মুক্তির পাশাপাশি নতুন নতুন দেশে শ্রমবাজার উন্মোচনে কাজ করছে সরকার। বুধবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গত এক বছরে মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরতে গিয়ে তিনি এ তথ্য দেন। তিনি জানান, বিদেশে শ্রমিকদের সুরক্ষার জন্য […]

চাল কেবল মানুষের খাদ্য নয়, পশু-পাখিরও প্রধান খাদ্য: খাদ্য উপদেষ্টা

খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চাল শুধু মানুষের খাদ্যের জন্য নয়; গরু, ছাগল, হাঁস-মুরগি ও মাছসহ বিভিন্ন প্রাণীরও খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। তাই চালের উৎপাদনের সঙ্গে বাজারে চাহিদার বহুমুখী সম্পর্ক রয়েছে। তিনি বলেন, “যারা চাল আনেন, তারা মূলত বাজারে লাভের সুযোগ দেখেই আনছেন।” বুধবার (২০ আগস্ট) সকালে দিনাজপুর সার্কিট হাউসে রংপুর […]

প্রগতি সরণিতে কংক্রিট মিক্সার দুর্ঘটনায় চালকের মৃত্যু

রাজধানীর প্রগতি সরণি এলাকায় কংক্রিট মিক্সার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি শোরুমে ধাক্কা দিলে চালক সাইদুর রহমান (৫০) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে প্রগতি সরণি লিংক রোড সংলগ্ন বায়তুল আমান জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাড্ডা থানার ডিউটি অফিসার (এসআই) সৈয়দ গোলাম মওলা জানান, ভোরে যানজটের মধ্যে গাড়ি চালানোর সময় হঠাৎ অসুস্থ […]

ডেঙ্গু-চিকুনগুনিয়ার আতঙ্কের মধ্যেই পালিত হলো বিশ্ব মশা দিবস

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপে যখন বাংলাদেশের মানুষ আতঙ্কিত, ঠিক সেই সময় গতকাল (২০ আগস্ট) অনাড়ম্বরভাবে পালিত হলো বিশ্ব মশা দিবস। প্রতি বছর এ দিনে মশা ও মশাবাহিত রোগ সম্পর্কে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে দিবসটি পালিত হয়। ইতিহাস ও গুরুত্ব ১৮৯৭ সালের ২০ আগস্ট ব্রিটিশ চিকিৎসক ও বিজ্ঞানী স্যার রোনাল্ড রস আবিষ্কার করেন যে ম্যালেরিয়ার জীবাণু […]

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ট্রাম্পের উদ্যোগে সরাসরি বৈঠকের আলোচনা, তবে ক্রেমলিন সতর্ক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সরাসরি বৈঠকের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হলেও ক্রেমলিন তাৎক্ষণিক শীর্ষ বৈঠকের ধারণাকে খাটো করে দেখছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার জোর দিয়েছেন ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কির বৈঠকের ওপর। তবে রাশিয়ার পক্ষ থেকে বার্তা এসেছে, এমন বৈঠক হলে তা ধাপে ধাপে প্রস্তুত করতে হবে। ট্রাম্পের অবস্থান ও পুতিনের প্রতিক্রিয়া আলাস্কায় […]