শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

গাজা যুদ্ধবিরতি আলোচনায় প্রভাব পড়বে না আশা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন, কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের সাম্প্রতিক হামলার কারণে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি আলোচনায় কোনো প্রভাব পড়বে না। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, “আমি আশা করি এটি কোনো প্রভাব ফেলবে না। আমরা চাই ইসরায়েলি জিম্মিদের দ্রুত […]

নেতানিয়াহু: কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না, পশ্চিম তীর ‘আমাদের জায়গা’

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, “কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না, এই জায়গা আমাদের।” বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অধিকৃত পশ্চিম তীরে একটি বৃহৎ বসতি স্থাপন প্রকল্পের স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। পরদিন আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা বিষয়টি প্রকাশ করে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন প্রকল্পকে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। বিশ্লেষকদের মতে, এই […]

স্বাস্থ্য খাতের দুর্নীতির হোতা মোতাজ্জরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য খাতে দুর্নীতির সঙ্গে জড়িত বহুল আলোচিত মোতাজ্জরুল ইসলাম মিঠু অবশেষে গ্রেপ্তার হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে, মিঠুর বিরুদ্ধে প্রায় ৭৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে দুদকে […]

জাকসু নির্বাচনে অসঙ্গতি-অনিয়মের অভিযোগ শিবির সমর্থিত প্যানেলের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যাপক অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ তুলেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আরিফ উল্লাহ বলেন, “আমরা গতকাল থেকে দেখতে পাচ্ছি, নির্বাচন কমিশন ভোটের সুষ্ঠু পরিবেশ রক্ষা […]

গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন অভিযোগ করেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। তিনি বলেছেন, রাজপথে থেকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই এই ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ১২ দলীয় জোট আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। জাহিদ হোসেন বলেন, “আমাদের ঐক্যকে আরও দৃঢ় করতে হবে। ঐক্যবদ্ধভাবে থেকে […]

আনসার ও ভিডিপি সদস্যদের জন্য ল্যাবএইডের স্বাস্থ্যসেবা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ল্যাবএইড গ্রুপের মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বাহিনীর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে আনসারের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ এবং ল্যাবএইড মেডিক্যাল সার্ভিসেসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আব্দুল আলীম এ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় আনসার ব্যাটালিয়ন, অঙ্গীভূত সাধারণ […]

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রনেতা হত্যায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যাকাণ্ডের মামলায় যুবলীগ নেতা মো. হেদায়েতুল ইসলাম আমিন (৪৯)কে গ্রেপ্তার করেছে সিআইডি। গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর বংশাল থানাধীন সিক্কাটুলী লেন এলাকা থেকে তাকে আটক করা হয়। সিআইডি জানায়, হেদায়েতুল ইসলাম আমিন স্থানীয় কমিশনার ইলিয়াসের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। সূত্রাপুর থানায় দায়ের করা হত্যা মামলার তদন্তে […]

গুলশান থানার সাবেক ওসি আমিনুল ইসলাম গ্রেপ্তার

ঢাকার গুলশান থানার সাবেক ওসি (তদন্ত) আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তিনি টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারেই তাকে গ্রেপ্তার দেখানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৫ আগস্টের পর তিনি ওই প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেন। এর আগে তার বিরুদ্ধে ঢাকায় আদালতে পিটিশন মামলা […]

স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ইউরোপীয় কমিশনের অভিবাসন পরিচালকের সাক্ষাৎ

গতকাল (১০ সেপ্টেম্বর) ঢাকায় স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-এর সাথে ইউরোপীয় কমিশনের অভিবাসন ও আশ্রয় বিষয়ক পরিচালক মিশেল শটার সৌজন্য সাক্ষাৎ করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, অভিবাসন, মানব পাচার, আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার ও সীমান্ত সুরক্ষাসহ নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠকের শুরুতে উপদেষ্টা মিশেল শটারকে স্বাগত […]

উৎকোচ গ্রহণের অভিযোগে বিআইডব্লিউটিএর ২ জন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর নৌসংরক্ষণ ও পরিচালন বিভাগের জ্বালানি তেলের ঠিকাদারি কাজ দেওয়ার বিনিময়ে উৎকোচ লেনদেনের একটি ঘটনা নৌপরিবহন মন্ত্রণালয়ের নজরে আসে। এ প্রেক্ষিতে, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেনের নির্দেশে বিআইডব্লিউটিএর নৌসংরক্ষণ ও পরিচালন বিভাগের অতিরিক্ত পরিচালক (মেরিন) মোঃ আব্দুর রহিম এবং উপপরিচালক মোঃ ওবায়দুল করিম খানকে সাময়িকভাবে বরখাস্ত […]