সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

দেশে ৫৪ দিনে হাম ও উপসর্গে মৃত্যু ৩৪৩, নতুন শনাক্ত ২৮২

দেশে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে একজন এবং হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৫৪ দিনে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৩ জনে। শুক্রবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, মৃতদের মধ্যে ২৮৫ জন শিশু হামের […]

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর’

বহুজাতিক আইওএস সাগর ২০২৬ মোতায়েন কার্যক্রমের অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর’ শুক্রবার চট্টগ্রাম বন্দর পৌঁছেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার নৌ সহযোগিতা জোরদারে এ সফরকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ঢাকায় ভারতীয় হাইকমিশন প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বঙ্গোপসাগর পাড়ি দিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট বিএনএস আলী হায়দার […]

মাদকের বিস্তার ও কিশোর গ্যাং: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা। বিশেষজ্ঞদের মতে, মাদক সহজলভ্য হওয়ায় কিশোর ও তরুণদের মধ্যে অপরাধপ্রবণতা ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সহিংস কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। খুন, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, মাদক ব্যবসা থেকে শুরু করে নৃশংস হত্যাকাণ্ডেও জড়িয়ে পড়ছে এসব গ্যাং সদস্যরা। অপরাধ বিশেষজ্ঞ ও […]

মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার

রাজধানীর মিরপুর এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মিরপুর মডেল থানা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মোঃ নাছির হোসেন […]

হরমুজ অবরোধে আটকা ১,৫০০ জাহাজ, বিপাকে ২০ হাজার নাবিক: আইএমও

ইরান যুদ্ধকে কেন্দ্র করে হরমুজ প্রণালীতে চলমান অবরোধের কারণে উপসাগরীয় অঞ্চলে প্রায় ১ হাজার ৫০০ জাহাজ এবং প্রায় ২০ হাজার নাবিক আটকা পড়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)। বৃহস্পতিবার পানামা সিটিতে অনুষ্ঠিত আমেরিকার সামুদ্রিক সম্মেলনে এ তথ্য জানান আরসেনিও ডোমিঙ্গেজ। তিনি বলেন, “এই মুহূর্তে প্রায় ২০ হাজার নাবিক ও ১ হাজার ৫০০ জাহাজ […]

শান্তর সেঞ্চুরিতে প্রথম দিন বাংলাদেশের দাপট, পাকিস্তানের বিপক্ষে ৩০১/৪

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দারুণ ব্যাটিংয়ে প্রথম দিন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও মোমিনুল হকর অনবদ্য ইনিংসে দিন শেষে ৮৫ ওভারে ৪ উইকেটে ৩০১ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামএ টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ১৮ রানে […]

ওমান উপসাগরে তেলবাহী জাহাজ জব্দের দাবি আইআরজিসির, হরমুজে নতুন ‘সামুদ্রিক নীতি’ ঘোষণা ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ওমান উপসাগরে ‘ওশান কোই’ নামের একটি তেলবাহী জাহাজ আটক করার দাবি করেছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বিশেষ অভিযানের মাধ্যমে জাহাজটি জব্দ করা হয়েছে। তেহরানের অভিযোগ, জাহাজটি ইরানের তেল রপ্তানি ও জাতীয় স্বার্থে বিঘ্ন সৃষ্টির চেষ্টা করছিল। ফার্স নিউজ এজেন্সির বরাতে জানানো হয়, ইরানি নৌবাহিনীর সদস্যরা জাহাজটিকে দেশের দক্ষিণ উপকূলে […]

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষর

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার ও অপব্যবহার প্রতিরোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (৮ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় দুই দেশ মাদক পাচার, মাদক সংশ্লিষ্ট অর্থপাচার, পাচারের […]

কুমিল্লায় মহাসড়কে ডাকাতি: আদালতের নির্দেশে তদন্তে নেমে ২ ডাকাত গ্রেফতার, উদ্ধার লুট হওয়া মোবাইল

কুমিল্লার লালমাই এলাকায় মহাসড়কে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনায় আদালতের নির্দেশে তদন্তভার পাওয়ার পর দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কুমিল্লা জেলা। এ সময় লুট হওয়া একটি স্মার্টফোন উদ্ধার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। পিবিআই জানায়, গত ২৩ মার্চ গভীর রাতে যমুনা ও সেনা এলপি গ্যাসের স্থানীয় […]

দিল্লিতে ‘পাক-সমর্থিত’ জঙ্গি মডিউলের ৯ সদস্য গ্রেফতার, নিশানায় ছিল মন্দির ও সেনাছাউনি

দিল্লি পুলিশ ‘পাক-সমর্থিত’ বলে দাবি করা শাহজাদ ভট্টী মডিউলের ৯ জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাজধানী দিল্লির বিভিন্ন এলাকা ও একাধিক রাজ্যে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, ধৃতদের লক্ষ্য ছিল দিল্লির একটি প্রসিদ্ধ মন্দির, হরিয়ানা-এর একটি সেনাছাউনি এবং দিল্লি-সোনীপত হাইওয়ের একটি জনপ্রিয় ধাবায় হামলা চালানো। তদন্তকারী কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে ধৃতরা […]