মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

হামাসের নতুন রাজনৈতিক প্রধানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, গাজা ও পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে আলোচনা

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান হামাসের নবনির্বাচিত রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হাইয়া এবং সংগঠনটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে গাজা যুদ্ধ, অধিকৃত পশ্চিম তীরের সাম্প্রতিক পরিস্থিতি, জেরুজালেমের পবিত্র স্থানগুলোর নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, বৈঠকে হাকান ফিদান হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে নির্বাচিত হওয়ায় খলিল […]

অপরাধ দমনে কঠোর বার্তা: প্রতিটি মামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ পুলিশ সদর দপ্তরের

দেশব্যাপী অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে হত্যা, ধর্ষণ, ডাকাতি, অপহরণসহ গুরুত্বপূর্ণ সব মামলার দ্রুত, নিরপেক্ষ ও মানসম্মত তদন্ত নিশ্চিত করতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে তদন্তের গুণগত মান বাড়িয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার ওপরও জোর দেওয়া হয়েছে। বুধবার পুলিশ সদর দপ্তরে ভার্চুয়ালি অনুষ্ঠিত জুন-২০২৬ মাসের মাসিক […]

নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস, তবে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেই

ঢাকা: রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের নতুন রাষ্ট্রপতি কে হবেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য কয়েকটি নাম ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নামও আলোচনায় এসেছে। তবে সরকার বা সংশ্লিষ্ট কোনো সাংবিধানিক কর্তৃপক্ষ এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত বা […]

ভূমিকম্প প্রস্তুতি জোরদারে প্রধানমন্ত্রীর সভা, ১ লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার পরিকল্পনা

সম্ভাব্য ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতি মোকাবিলায় জাতীয় পর্যায়ে প্রস্তুতি আরও জোরদার করতে উচ্চপর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় দুর্যোগ মোকাবিলার বিভিন্ন কৌশল ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা বাড়ানো এবং সরকারের সমন্বিত প্রস্তুতি […]

পারস্পরিক স্বার্থ ও সার্বভৌম সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত বাংলাদেশ-ভারত

ঢাকা: বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক স্বার্থ এবং সার্বভৌম সমতার ভিত্তিতে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে দুই দেশ নীতিগতভাবে একমত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাতে দুই দেশের সম্পর্কের সামগ্রিক ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এ সময় […]

পেপল-পেওনিয়ারের পথ খুলছে, আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনে নতুন কাঠামো আনল বাংলাদেশ ব্যাংক

দেশে আন্তর্জাতিক ডিজিটাল আর্থিক লেনদেন আরও সহজ ও আধুনিক করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই উদ্যোগের ফলে ভবিষ্যতে পেপল, পেওনিয়ারসহ আন্তর্জাতিক অর্থ স্থানান্তর ও ডিজিটাল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে দেশের ব্যাংকগুলো বৈধভাবে আন্তসীমান্ত (ক্রসবর্ডার) ডিজিটাল লেনদেনের সেবা চালু করতে পারবে। বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। নতুন […]

ব্রুনাইয়ে আরও জনশক্তি রপ্তানির আহ্বান শামা ওবায়েদের

বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তি নিয়োগে ব্রুনাইয়ের সহযোগিতা কামনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা এবং আকাশপথে যোগাযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হাজী হারিস বিন ওসমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে শামা ওবায়েদ […]

ইউএস-বাংলার বহরে আসছে ২১ বোয়িং

নতুন বহরে থাকবে ১৫টি অত্যাধুনিক বোয়িং ৭৩৭-৮ ও ৬টি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ। ২০২৭ সালের মধ্যে ধাপে ধাপে এসব উড়োজাহাজ বহরে যুক্ত হবে। এর মাধ্যমে আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পাশাপাশি ইউএস-বাংলাকে একটি সমন্বিত বৈশ্বিক এভিয়েশন গ্রুপে রূপান্তরের লক্ষ্য নেওয়া হয়েছে। আজ রাজধানীতে আয়োজিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের ‘বিয়ন্ড উইথ বোয়িং’ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ বেসামরিক […]

ভারতে পালানোর চেষ্টার সময় যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

ভারতে পালানোর প্রস্তুতিকালে চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে তিন সহযোগীসহ যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। পরে তাদের চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। […]

পশ্চিম তীরে রাতভর ইসরায়েলি অভিযান, অন্তত ১৫ ফিলিস্তিনি আটক

অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে অন্তত ১৫ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে নাবলুসের দক্ষিণে অবস্থিত আল-লুব্বান আশ-শারকিয়া গ্রামে ব্যাপক তল্লাশি চালিয়ে কয়েক ডজন বাড়িতে অভিযান পরিচালনা করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বুধবার ভোররাতে ৫০ জনেরও বেশি ইসরায়েলি সেনা কয়েকটি সামরিক যান নিয়ে গ্রামটিতে প্রবেশ করে। […]