তিতুমীরের বাঁশেরকেল্লা থেকে জুলাইয়ের প্রতিরোধ: ডাকসুর প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- নিজস্ব প্রতিবেদক
- ১২ ঘণ্টা আগে
সৈয়দ মীর নিসার আলী তিতুমীরের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে আয়োজিত ‘তিতুমীরের বাঁশেরকেল্লা থেকে জুলাইয়ের নিরস্ত্র জনতার প্রতিরোধ’ শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতা-২০২৫-এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই শহিদ স্মৃতি ভবনের অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজয়ীদের নগদ অর্থ ও সনদ তুলে দেন অতিথিরা।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীকে ১০ হাজার, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৭ হাজার এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া মোট ২৬ জন বিজয়ীকে সনদপত্র দেওয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুহাইল মাহদীন। স্বাগত বক্তব্য দেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
‘প্রতিরোধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে’
স্বাগত বক্তব্যে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, উপমহাদেশের ঔপনিবেশিকবিরোধী প্রতিরোধ আন্দোলনে সৈয়দ মীর নিসার আলী তিতুমীরের সংগ্রাম ও আত্মত্যাগ বাঙালির প্রতিরোধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
তিতুমীরের বাঁশেরকেল্লার প্রতিরোধের সঙ্গে ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনের যোগসূত্র তুলে ধরে তিনি বলেন, দুই সময়ের প্রেক্ষাপট ভিন্ন হলেও অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের প্রেরণার জায়গায় একটি ঐতিহাসিক ধারাবাহিকতা রয়েছে।
তিনি বলেন, তরুণ প্রজন্মের সামনে এ ধরনের ঐতিহাসিক ঘটনা ও আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরতে গবেষণাভিত্তিক লেখালেখি ও চর্চা আরও বাড়ানো প্রয়োজন।
প্রবন্ধ প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জানান, প্রতিযোগিতায় জমা পড়া বাছাইকৃত গবেষণামূলক প্রবন্ধ নিয়ে শিগগিরই একটি স্মারক গ্রন্থ প্রকাশের পরিকল্পনা রয়েছে।
ডাকসুর এ আয়োজনের মাধ্যমে তিতুমীরের ঔপনিবেশিকবিরোধী আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের গণপ্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের গবেষণা, বিশ্লেষণ ও লেখালেখিতে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই বিভাগের আরও খবর
ঢাবিতে ‘প্রায়োগিক আয়কর ও ই-রিটার্ন দাখিল’ শীর্ষক তিন দিনের কর্মশালা শুরু
ঢাকা, ২২ আগস্ট ২০২৬ আয়কর ব্যবস্থাপনা ও অনলাইনে…
শহীদ আজাদ-রুমী গ্রন্থাগারে জাকসুর বই উপহার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহযোগিতায় সামাজিক…
ঢাবির ‘প্রফেশনাল মাস্টার অব পপুলেশন হেলথ’ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ঢাকা, ২১ আগস্ট ২০২৬: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস…
‘জুলাই শহীদ স্মারক বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত ‘জুলাই…
এনএসইউর এসএকিউএস অ্যাক্রেডিটেশন পর্যালোচনায় অ্যালামনাইদের প্রতিনিধিত্ব করল AANSU
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড…
আরও পড়ুন
রাষ্ট্রপতি ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (২২ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় বলেছে, মির্জা…
রবিবার চট্টগ্রামে কিছু এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি মেরামত ও উন্নয়নকাজের কারণে রোববার (২৩ আগস্ট) চট্টগ্রাম নগরের বেশ কয়েকটি এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল…
দিনাজপুরে যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ বিজিবি’র
দিনাজপুর সীমান্ত এলাকার বসবাসরত তরুণ ও যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিজিবির উদ্যোগে জেলার বিরল উপজেলা মডেল…
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ
সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের সতর্ক করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)।…
ইউক্রেনের শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহত বেড়ে ১৬
ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরের একটি শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন…
মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান:পাইপ , শ্যালো মেশিন ধ্বংস
মিরসরাইয়ে অভিযান চালিয়ে ধ্বংস করা হচ্ছে শ্যালো মেশিন ছবি:বাসস চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০…
ইরাকি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি পার হওয়ার বিশেষ অনুমতি দিল ইরান
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে চলাচল ব্যাপকভাবে সীমিত থাকার মধ্যেই ইরাকের কয়েকটি তেলবাহী ট্যাংকারকে বিশেষ অনুমতিতে প্রণালি অতিক্রমের…
মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৩
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল…

