ঢাবিতে প্রথম বাংলাদেশ জাতীয় জলবায়ু অলিম্পিয়াড, পুরস্কৃত ৩৯ শিক্ষার্থী
- নিজস্ব প্রতিবেদক
- ১২ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তরুণ প্রজন্মকে আরও সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বানের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রথম বাংলাদেশ জাতীয় জলবায়ু অলিম্পিয়াড’। দেশের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তিনটি ক্যাটাগরিতে এ প্রতিযোগিতায় অংশ নেয়।
শুক্রবার (২১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কার্জন হলে জিরো কম্পিটিশন্স এবং সাসটেইনেবিলিটি অ্যান্ড লাইফ সায়েন্সেস নেটওয়ার্কের (SLSN) যৌথ উদ্যোগে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।
বাংলাদেশ জাতীয় জলবায়ু অলিম্পিয়াড আয়োজক কমিটির উপদেষ্টা অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বদরুদ্দোজা মিয়া এবং ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের চেয়ারম্যান বি এম রাব্বী হোসেন।
এ ছাড়া ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খেলভনয় এবং প্রতিষ্ঠানটির সিনিয়র সমন্বয়কারী দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
‘কার্বন নিঃসরণ কম, অথচ ক্ষতির মুখে বাংলাদেশ’
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুস সালাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে অলিম্পিয়াডে অংশ নিতে আসা শিক্ষার্থীদের অভিনন্দন জানান। জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে তিনি বলেন, বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা ক্রমেই বাড়ছে এবং এর ফলে বৈশ্বিক উষ্ণতা আরও তীব্র হচ্ছে।
তিনি বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান খুবই কম। তা সত্ত্বেও বাংলাদেশকে বন্যা, খরা ও অতিবৃষ্টিসহ জলবায়ু পরিবর্তনের বিভিন্ন ক্ষতিকর প্রভাব মোকাবিলা করতে হচ্ছে।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে অধ্যাপক আবদুস সালাম শিক্ষার্থীদের সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান। ভবিষ্যতে জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিন ক্যাটাগরিতে পুরস্কৃত ৩৯ শিক্ষার্থী
দেশের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি—এই তিন ক্যাটাগরিতে জাতীয় জলবায়ু অলিম্পিয়াডে অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে তিন ক্যাটাগরিতে মোট ৩৯ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে জুনিয়র ক্যাটাগরিতে ১০ জন, সেকেন্ডারি ক্যাটাগরিতে ১৫ জন এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে ১৪ জন পুরস্কার পেয়েছে।
আয়োজনে জলবায়ু পরিবর্তন ও এর বহুমাত্রিক প্রভাব সম্পর্কে নতুন প্রজন্মের মধ্যে জ্ঞান ও সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এই বিভাগের আরও খবর
ঢাবিতে ‘প্রায়োগিক আয়কর ও ই-রিটার্ন দাখিল’ শীর্ষক তিন দিনের কর্মশালা শুরু
ঢাকা, ২২ আগস্ট ২০২৬ আয়কর ব্যবস্থাপনা ও অনলাইনে…
শহীদ আজাদ-রুমী গ্রন্থাগারে জাকসুর বই উপহার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহযোগিতায় সামাজিক…
ঢাবির ‘প্রফেশনাল মাস্টার অব পপুলেশন হেলথ’ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ঢাকা, ২১ আগস্ট ২০২৬: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস…
‘জুলাই শহীদ স্মারক বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত ‘জুলাই…
এনএসইউর এসএকিউএস অ্যাক্রেডিটেশন পর্যালোচনায় অ্যালামনাইদের প্রতিনিধিত্ব করল AANSU
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড…
আরও পড়ুন
রাষ্ট্রপতি ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (২২ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় বলেছে, মির্জা…
রবিবার চট্টগ্রামে কিছু এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি মেরামত ও উন্নয়নকাজের কারণে রোববার (২৩ আগস্ট) চট্টগ্রাম নগরের বেশ কয়েকটি এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল…
দিনাজপুরে যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ বিজিবি’র
দিনাজপুর সীমান্ত এলাকার বসবাসরত তরুণ ও যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিজিবির উদ্যোগে জেলার বিরল উপজেলা মডেল…
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ
সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের সতর্ক করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)।…
ইউক্রেনের শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহত বেড়ে ১৬
ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরের একটি শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন…
মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান:পাইপ , শ্যালো মেশিন ধ্বংস
মিরসরাইয়ে অভিযান চালিয়ে ধ্বংস করা হচ্ছে শ্যালো মেশিন ছবি:বাসস চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০…
ইরাকি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি পার হওয়ার বিশেষ অনুমতি দিল ইরান
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে চলাচল ব্যাপকভাবে সীমিত থাকার মধ্যেই ইরাকের কয়েকটি তেলবাহী ট্যাংকারকে বিশেষ অনুমতিতে প্রণালি অতিক্রমের…
মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৩
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল…

