মানুষ আসলে যথেষ্ট কষ্ট পাচ্ছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- ২১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জাহেদ উর রহমান বলেছেন, দেশে চলমান গ্যাস সংকট দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা। এ সংকট পুরোপুরি নিরসনে কমপক্ষে আরও দুই বছর সময় লাগবে। তবে সাময়িকভাবে জনগণের দুর্ভোগ কমাতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গ্যাস সংকট নিয়ে বিরোধী দলের আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. জাহেদ উর রহমান বলেন, ‘মানুষ আসলে যথেষ্ট কষ্ট পাচ্ছে। প্রধানমন্ত্রী নিজে দুঃখ প্রকাশ করেছেন। মানুষের কষ্টটা সত্য। কিন্তু এটার জন্য আমাদের দোষ দেওয়াটা সঠিক নয়।’
তিনি বলেন, ‘জ্বালানির বর্তমান সংকট দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা এবং এর সঙ্গে একটি দুর্ঘটনাও যুক্ত হয়েছে। সংকটের তাৎক্ষণিক কারণ সমাধান হলেও দেশে গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ঘাটতি থেকে যাবে।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘এই দুটি কারখানা কাজ করলেও আমাদের সরবরাহ প্রায় ১০০ কোটি ঘনফুট কম থাকে। এটা তো আসলে বছরের পর বছর ধরে হয়েছে। এটার জন্য আমরা খুব দ্রুত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিয়েছি।’
আমাদের হাতে তো কোনো জাদু নেই: গ্যাস সংকট নিয়ে অর্থমন্ত্রী
তিনি জানান, ভোলার গ্যাস জাতীয় গ্রিডে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার চেষ্টা চলছে। মধ্যমেয়াদে এসব উদ্যোগের কাজ শুরু হয়েছে। তবে প্রতিটি উদ্যোগ বাস্তবায়নে সময় প্রয়োজন।
স্থলভাগে গ্যাস অনুসন্ধানের কথাও জানান ড. জাহেদ উর রহমান। তিনি বলেন, জরিপের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, দেশের স্থলভাগে ৪০ থেকে ৫০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত থাকতে পারে। বর্তমানে দেশে বছরে ১ দশমিক ৩ থেকে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মো. আবু ওয়াহাব আকন্দ ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এসএম হুমায়ূন কবির।
অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের চার জেলার জেলা প্রশাসকসহ সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
চীনে প্রশিক্ষণ নেবেন বাংলাদেশের তরুণ কূটনীতিকরা, ঢাকায় প্রাক্-যাত্রা সংবর্ধনা
বাংলাদেশ–চীন কূটনৈতিক সহযোগিতায় তরুণদের ভূমিকার ওপর গুরুত্ব; চীনের…
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এআইনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু
৪৯০টি পিলারে বসানো হয়েছে এআই ক্যামেরা; ওভারস্পিড, বিপজ্জনক…
বাংলাদেশ–কাতার সম্পর্ক আরও জোরদারে দোহায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক
দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা; পারস্পরিক সহযোগিতা…
ডিজিটাল রূপান্তরের পথে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, সঞ্জীবন প্রকল্পসহ একাধিক উদ্যোগে অগ্রগতির আশ্বাস
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক; সঞ্জীবন প্রকল্পে…
সবাই একটু এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব—প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকা, ১৮ আগস্ট ২০২৬: সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ…
সর্বশেষ খবর
2.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মিরপুর বিআরটিএতে আনসারের অভিযানে দালাল চক্রের ৩ সদস্য আটক, কারাদণ্ড
সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করিয়ে দেওয়ার প্রলোভনে অর্থ লেনদেনের সময় আটকের দাবি ঢাকা, ১৮ আগস্ট ২০২৬: রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন…
৬ মাসে সরকারের সুস্পষ্ট কোনো সাফল্য নেই: গোলাম পরওয়ার
গণভোট-জুলাই সনদ থেকে জ্বালানি, আইনশৃঙ্খলা ও ব্যাংকিং—বিভিন্ন খাতে ব্যর্থতার অভিযোগ জামায়াতের ঢাকা, ১৮ আগস্ট ২০২৬: বিএনপি সরকারের প্রথম ছয় মাসে…
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩
চলতি বছরে মৃত্যু বেড়ে ৭৪, আক্রান্ত ২৫ হাজার ৬০১ জন ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে।…
তারেক রহমানের ভারত সফর নিয়ে আপডেট নেই: নয়াদিল্লি
সফরকে ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নেওয়ার ‘সুযোগ’ হিসেবে দেখছেন সাবেক ভারতীয় কূটনীতিক বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের বিষয়ে এখন…
দুর্ধর্ষ জঙ্গিসহ এখনো পলাতক ৬৯০ বন্দি
নরসিংদী কারাগার থেকেই পালিয়েছিলেন ৮২৬ জন, দেশের কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি ঢাকা, ১৮ আগস্ট: ২০২৪ সালের জুলাই-আগস্টের অস্থিরতার সময়…
মিরপুরের কাফরুলে বাসের ধাক্কায় নারীর মৃত্যু
ঢাকা, ১৮ আগস্ট: রাজধানীর মিরপুরের কাফরুলে বাসের ধাক্কায় আম্বিয়া বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায়…
মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪০
ঢাকা, ১৮ আগস্ট: রাজধানীর মিরপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিসহ ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর…
নিউমার্কেটে ছিনতাইকালে হাতেনাতে গ্রেপ্তার এক
ঢাকা, ১৮ আগস্ট: রাজধানীর নিউমার্কেট এলাকায় ছিনতাইকালে মো. আজিজুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের…

