কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনভর নানা কর্মসূচি
- নিজস্ব প্রতিবেদক
- ৪ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পৌঁছান তিনি। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ বিভিন্ন স্লোগানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফর নির্বিঘ্ন করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে স্থানীয় জেলেদের মধ্যে মাছের পোনা বিতরণ এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে।
এরপর বেলা সাড়ে ১২টার দিকে কটিয়াদীর আচমিতা এলাকায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন তিনি। দুপুর ১টার দিকে আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
ঢাকার বাইরে প্রথমবার জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
সংশ্লিষ্টদের মতে, ঢাকার বাইরে এবারই প্রথম জাতীয় পর্যায়ের মৎস্য পক্ষের উদ্বোধন হচ্ছে কিশোরগঞ্জে। হাওর, নদী-বিল ও মিঠাপানির মাছের সমৃদ্ধ ভাণ্ডার হিসেবে পরিচিত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মৎস্য খাতের সম্ভাবনা ও সাফল্য জাতীয় পর্যায়ে তুলে ধরতেই এবারের আয়োজন কিশোরগঞ্জে করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা উদ্যোক্তাদের পুরস্কৃত করার কথা রয়েছে। এ আয়োজন ঘিরে জেলার মৎস্যচাষি, জেলে, উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
শোলাকিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও বৃক্ষরোপণ
মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ সদর উপজেলার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে যাবেন। সেখানে মাঠের উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
পরে কিশোরগঞ্জ সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও কিছুক্ষণ বিশ্রাম নেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৪টার দিকে তিনি জেলা শহরের পুরোনো স্টেডিয়ামে যাবেন।
সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
এ ছাড়া সারা দেশের শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার পাইলট কার্যক্রমও প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে উদ্বোধন করার কথা রয়েছে।
উন্নয়ন নিয়ে স্থানীয়দের প্রত্যাশা
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কিশোরগঞ্জবাসীর মধ্যে তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা। দীর্ঘদিনের বিভিন্ন স্থানীয় দাবি নতুন করে আলোচনায় এসেছে। এর মধ্যে রয়েছে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কিশোরগঞ্জ ইপিজেড বাস্তবায়ন, হাওরের মাছ সংরক্ষণে আধুনিক হিমাগার স্থাপন এবং পর্যটন অবকাঠামোর উন্নয়ন।
স্থানীয়দের প্রত্যাশা, কিশোরগঞ্জের মৎস্য ও কৃষি খাতের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি যোগাযোগ, শিল্পায়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সফর নতুন উদ্যোগের বার্তা নিয়ে আসবে।
সফরসূচি অনুযায়ী, দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সফরসঙ্গী যারা
প্রধানমন্ত্রীর সফরে তাঁর সঙ্গে রয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
এ ছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির স্থানীয় নেতারাও প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকছেন।
এই বিভাগের আরও খবর
প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে ‘অনুকূল পরিবেশ’ চায় ঢাকা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে দুই…
বাংলাদেশ-তুর্কমেনিস্তান সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্ব
বাংলাদেশ ও তুর্কমেনিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর…
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়—বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে যোগ…
গ্যাস সংকট মোকাবিলায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়িয়েছে পেট্রোবাংলা
ঢাকা, ১৬ আগস্ট ২০২৬: দেশে চলমান গ্যাস সংকট…
ইরান যুদ্ধের দীর্ঘমেয়াদি মোতায়েনে মানসিক চাপে ‘আব্রাহাম লিংকন’-এর নাবিকেরা, আত্মহানির আশঙ্কা
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা…
সর্বশেষ খবর
2.
হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯০৮
- ৫৭ মিনিট আগে
3.
4.
ফরিদপুর থেকে ঢাকায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার
- ১ ঘণ্টা আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ফতুল্লায় পুলিশের সঙ্গে গোলাগুলি, বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের সঙ্গে কথিত গোলাগুলির ঘটনায় বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ফতুল্লা…
বিদ্যুৎ সংকট: প্রধানমন্ত্রীর ছয় মাসের চ্যালেঞ্জ গ্রহণ করে ৪ প্রস্তাব হাসনাতের
দেশের চলমান বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রী বিরোধী দলকে ছয় মাসের সময়সীমা দিয়ে যে চ্যালেঞ্জ দিয়েছেন, তা গ্রহণ করে বিদ্যুৎ ও…
জুলাই গণআন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে চট্টগ্রামে ৮ শহীদ পরিবারের পাশে এ্যাব
ঐতিহাসিক জুলাই গণআন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামে নিহত আটটি শহীদ পরিবারের সদস্যদের বিশেষ আর্থিক সহায়তা দিয়েছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ…
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭
১৫ আগস্ট ২০২৬ ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় ফ্লোরেস দ্বীপের উপকূলে শক্তিশালী ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। আহত…
শাহজালালের মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা, স্বর্ণ-বিদেশি মুদ্রাও
সিলেট, ১৫ আগস্ট ২০২৬: সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের সিলগালা করা দানবাক্স ও ঐতিহাসিক ডেগ খুলে গণনা শেষে ৭০ লাখ…
রাতের মেট্রোরেল সেবা বাড়ানোর উদ্যোগ, যুক্ত হচ্ছে আরও ট্রেন
রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় যাত্রীদের চাপ সামাল দিতে মেট্রোরেলের রাতের সেবা আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।…
রাজশাহীতে সারের সংকট নেই, পাচার ঠেকাতে কঠোর নজরদারির নির্দেশ কৃষি সচিবের
দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। তিনি বলেছেন, কৃষকদের চাহিদা পূরণের জন্য…
মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঢাকা | ১৫ আগস্ট ২০২৬ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার…

