বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় সাবেক মেয়রের প্রতিনিধি গ্রেফতার
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৫, ২০২৫
রাজধানীতে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক মেয়র ফজলে নুর তাপসের বিশেষ প্রতিনিধি হিসেবে পরিচিত এস এম কামাল হায়দারকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার (১৫ মে) ভোরে ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের সিআইডির একটি বিশেষ দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ৪ আগস্ট ধানমন্ডি ৩/১ লেকপাড়ে পাতাম রেস্টুরেন্টের সামনে চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় আন্দোলনকারী আব্দুল্লাহ সিদ্দিক নিহত হন।
এ ঘটনায় ধানমন্ডি থানায় হত্যা মামলা নং ৭(৯)২৪ রুজু হয়, যার তদন্তভার গ্রহণ করে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ।
তদন্ত চলাকালে সিসিটিভি ফুটেজ, সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ বিশ্লেষণ করে এস এম কামাল হায়দারের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ মেলে। এরপর দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে তাকে গ্রেফতার করা হয়।
সিআইডি জানিয়েছে, গ্রেফতারকৃতকে আদালতে উপস্থাপনের প্রস্তুতি চলছে এবং এই মামলায় জড়িত অন্যান্যদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরও খবর
যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৭টি মোটরসাইকেল উদ্ধার
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে আন্তঃজেলা…
প্রতিষ্ঠাবার্ষিকী র্যালির পরিবর্তে জনবান্ধব কর্মসূচিতে ডিএমপির ধন্যবাদ বিএনপিকে
রাজধানীতে যানজট ও জনদুর্ভোগের কথা মাথায় রেখে বাংলাদেশ…
হাজীগঞ্জে ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার, উদ্ধার দুই ট্রাক ও কাটার
চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায়…
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নামে ভুয়া পরিচয়: ‘ছাত্র প্রতিনিধি’ দাবি মিথ্যা, জানাল মন্ত্রণালয়
‘চাঁদাবাজি করতে গিয়ে আটক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান…
আইনাঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখতে ভূমিকা রাখছে ল’ রিপোর্টার্স ফোরাম : অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ল’ রিপোর্টার্স ফোরাম…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
