অনুসরণ করুন:
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

দিল্লিতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ: পুলিশের সমালোচনায় নাসিরুদ্দিন শাহ

ভারতের রাজধানী দিল্লিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের লাঠিচার্জের ঘটনার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি পুলিশের ভূমিকারও তীব্র সমালোচনা করেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে একটি রাজনৈতিক দলের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিও বার্তায় নাসিরুদ্দিন শাহ বলেন, দেশের তরুণদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে তা তাকে গভীরভাবে মর্মাহত করেছে। তিনি অভিযোগ করেন, আন্দোলনকারীদের দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপ উদ্বেগজনক এবং এ ধরনের কর্মকাণ্ডের জন্য একদিন জবাবদিহি করতে হবে।

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ক্ষমতায় থাকা ব্যক্তিদের আচরণ সমাজে প্রভাব ফেলে এবং রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীলতা ও মানবিকতার গুরুত্ব রয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে নাসিরুদ্দিন শাহ বলেন, তারা যেন সাহস না হারায় এবং নিজেদের ন্যায্য দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে এগিয়ে যায়। তার ভাষ্য, দেশের অনেক মানুষ তাদের পাশে রয়েছে এবং তরুণ প্রজন্মের প্রতি তার আস্থা আগের চেয়ে আরও বেড়েছে।

উল্লেখ্য, দিল্লিতে ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও লাঠিচার্জের ঘটনা দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। এ ঘটনায় বিভিন্ন মহল থেকে ভিন্নমুখী প্রতিক্রিয়া আসছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন