সন্ত্রাসবিরোধী আইন সংশোধনে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি, সংগঠন ও প্রচারণা নিষিদ্ধে বাড়তি ক্ষমতা
- প্রান্তকাল ডেস্ক
- মে ১২, ২০২৫
সরকার সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-কে আরও সময়োপযোগী ও কার্যকর করতে নতুন করে সংশোধনী এনে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করেছে। রোববার (১১ মে) রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই অধ্যাদেশ জারি করা হয়। সংসদ অধিবেশন না থাকায় সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এই অধ্যাদেশ দেন। পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়।
নতুন সংশোধনীতে ধারা ১৮ এর উপধারা (১)-এ পরিবর্তন এনে বলা হয়েছে, সরকার কেবল কোনো সত্ত্বাকে নিষিদ্ধ ঘোষণাই নয়, বরং তার সমস্ত কার্যক্রমও নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। অর্থাৎ, কোনো সংগঠনকে নিষিদ্ধ করার পাশাপাশি সেই সংগঠনের কার্যক্রমও আইনি দৃষ্টিতে অপরাধ হিসেবে বিবেচিত হবে।
এছাড়া ধারা ২০-এর বিভিন্ন উপধারাতে শব্দ ও ভাষাগত পরিবর্তন এনে আইনটির প্রয়োগ আরও বিস্তৃত করা হয়েছে। যেমন, ‘নিষিদ্ধ’ শব্দের পরিবর্তে ‘উক্ত’ শব্দ ব্যবহারের মাধ্যমে যে কোনো সংশ্লিষ্ট কার্যক্রম নিষিদ্ধের আওতায় আনা হয়েছে। বিশেষভাবে উপধারা (১), দফা (ঙ)-তে উল্লেখ করা হয়েছে, নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে বা সমর্থনে প্রেস বিবৃতি, মুদ্রণ, অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, সভা-সমাবেশ, মিছিল বা বক্তৃতা প্রদান সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
এছাড়া উপধারা (২) ও (৩)-তেও সংশোধনী আনা হয়েছে, যেখানে স্পষ্ট করে বলা হয়েছে—যাদের বিরুদ্ধে ধারা ১৮(১) অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই ব্যক্তিরা কিংবা সত্তাগুলোই এসব বিধির আওতায় পড়বে। এতে করে তালিকাভুক্ত ব্যক্তি বা সংগঠনের কার্যক্রম ও প্রভাব রোধে প্রশাসনিক ক্ষমতা আরও প্রসারিত হয়েছে।
আইন সংশোধনের এই পদক্ষেপকে অনেকেই সন্ত্রাসবিরোধী ব্যবস্থা আরও কার্যকর ও প্রয়োগযোগ্য করার দিক থেকে ইতিবাচক হিসেবে দেখছেন। সংশ্লিষ্টরা বলছেন, নিষিদ্ধ সংগঠনের প্রচার-প্রচারণা বন্ধ করা না গেলে তাদের প্রভাব দমন করা কঠিন হয়ে পড়ে। এই অধ্যাদেশ সেই দিকটি নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
এই বিভাগের আরও খবর
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও…
ইউক্রেন যুদ্ধ ‘শেষের দিকে’: দাবি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে…
সৌদি-আমিরাত দ্বন্দ্বে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি
মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত…
নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা এবং কোনো নিরপরাধ…
সর্বশেষ খবর
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর সুযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তৈরি…
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় অবদানের স্বীকৃতি দিল বিটিডব্লিউএ
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশবিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (৯…
গাজাগামী বহরের দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল
গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের নিজ নিজ দেশে…
দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে দায়ের করা রাজধানীর মিরপুর ও রমনা থানার দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।…
‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ দাবিতে ইডেন কলেজে মধ্যরাতের বিক্ষোভ
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। শনিবার গভীর রাতে বিক্ষোভকারীরা কলেজের মূল ফটকের তালা ভেঙে বাইরে…
বিশ্ব মা দিবস আজ: মায়ের ভালোবাসার ঋণ কখনো শোধ হওয়ার নয়
‘মা’—মাত্র এক অক্ষরের ছোট্ট একটি শব্দ। অথচ এই একটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, নিরাপত্তা…
আজকের দিন: ইতিহাস, ঘটনা, দিবস ও মহাপুরুষ
আজ রবিবার, ১০ মে ২০২৬বাংলা তারিখ: ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দআরবি তারিখ: ২২ জিলকদ ১৪৪৭ হিজরি আজকের এই দিনে বাংলাদেশ, উপমহাদেশ…

