মিমাংসার নামে ডেকে নিয়ে খুন: ২৪ ঘণ্টার মধ্যে মূল হোতাসহ দুইজনকে গ্রেফতার করলো র্যাব-৪
- প্রান্তকাল ডেস্ক
- মে ১০, ২০২৫
“বাংলাদেশ আমার অহংকার”—এই স্লোগানকে ধারণ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাস ও অপরাধ দমনে জোরালো ভূমিকা পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় এবার আশুলিয়ার আলোচিত রুবেল মন্ডল হত্যা মামলায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে মূল হোতা আমজাদ মন্ডলসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-৪।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ মে ২০২৫ সন্ধ্যায় ধামরাই থানাধীন কালামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত আমজাদ মন্ডল (৪৫) ও তার সহযোগী মো. জুয়েল (৩৬)-কে গ্রেফতার করা হয়।
হত্যাকাণ্ডের পেছনের ঘটনা তদন্তে উঠে আসে—ভিকটিম রুবেল মন্ডল (৪০), আশুলিয়ার পাড়াগ্রাম দক্ষিণপাড়ার বাসিন্দা, তার বড় ভাইয়ের সঙ্গে মাছের ঘের ও অন্যান্য ব্যবসার দেখভাল করতেন। ব্যবসায়িক বিরোধের জেরে ৭ মে সকালে মিমাংসার আশ্বাসে ডেকে নিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘেরের পাড়েই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।
এই হত্যাকাণ্ড ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি ছড়িয়ে পড়লে র্যাব-৪ তাৎক্ষণিক ছায়া তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে দ্রুত অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে এবং জানায়, দীর্ঘদিনের বিরোধের জেরে তারা এ নির্মম সিদ্ধান্ত নেয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এলাকাবাসী র্যাবের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এই বিভাগের আরও খবর
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ
সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত…
মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান:পাইপ , শ্যালো মেশিন ধ্বংস
মিরসরাইয়ে অভিযান চালিয়ে ধ্বংস করা হচ্ছে শ্যালো মেশিন…
আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান
একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ইসলামী ধারার ব্যাংকে…
যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৭টি মোটরসাইকেল উদ্ধার
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে আন্তঃজেলা…
প্রতিষ্ঠাবার্ষিকী র্যালির পরিবর্তে জনবান্ধব কর্মসূচিতে ডিএমপির ধন্যবাদ বিএনপিকে
রাজধানীতে যানজট ও জনদুর্ভোগের কথা মাথায় রেখে বাংলাদেশ…
আরও পড়ুন
রবিবার চট্টগ্রামে কিছু এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি মেরামত ও উন্নয়নকাজের কারণে রোববার (২৩ আগস্ট) চট্টগ্রাম নগরের বেশ কয়েকটি এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল…
দিনাজপুরে যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ বিজিবি’র
দিনাজপুর সীমান্ত এলাকার বসবাসরত তরুণ ও যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিজিবির উদ্যোগে জেলার বিরল উপজেলা মডেল…
ইউক্রেনের শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহত বেড়ে ১৬
ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরের একটি শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন…
ইরাকি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি পার হওয়ার বিশেষ অনুমতি দিল ইরান
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে চলাচল ব্যাপকভাবে সীমিত থাকার মধ্যেই ইরাকের কয়েকটি তেলবাহী ট্যাংকারকে বিশেষ অনুমতিতে প্রণালি অতিক্রমের…
মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৩
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল…
যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৃহস্পতিবার একটি দুর্গম মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী…
রামেক হাসপাতালে মোবাইল চুরির অভিযোগে দুই নারী আটক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর স্বজনের মোবাইল ফোন চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাদের…
টাঙ্গুয়ার হাওরে আনসারের অভিযান, ৭ জেলেকে জরিমানা; অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ কোনা জাল দিয়ে মাছ ধরার সময় সাত জেলেকে আটক করেছে বাংলাদেশ আনসার…
