বাংলাদেশিদের জন্য দুবাইয়ে মনোনয়ন-ভিত্তিক গোল্ডেন ভিসার সুযোগ
- সাইফুল ইসলাম তালুকদার, আরব আমিরাত
- জুলাই ৯, ২০২৫
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য দুয়ার খুলছে মনোনয়ন-ভিত্তিক গোল্ডেন ভিসার। এত দিন পর্যন্ত এ ভিসা পেতে বড় অঙ্কের বিনিয়োগ বা সম্পত্তি ক্রয়ের প্রয়োজন হতো। তবে নতুন এই নীতির ফলে তুলনামূলক কম খরচে এ ভিসা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আগে দুবাইয়ের গোল্ডেন ভিসা পেতে অন্তত ২ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৬৮ লাখ টাকা) বিনিয়োগ করতে হতো। এখন নতুন প্রক্রিয়ায় বাংলাদেশ ও ভারতীয় নাগরিকেরা ১ লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ টাকার বেশি) ফি দিয়ে এ ভিসার জন্য আবেদন করতে পারবেন।
ভারত ও বাংলাদেশের জন্য এই পাইলট প্রকল্প পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। এর দায়িত্ব পেয়েছে দুবাই-ভিত্তিক পরামর্শক সংস্থা রায়াদ গ্রুপ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রায়াদ কামাল আইয়ুব প্রান্তকালকে জানান, “এটি বাংলাদেশ ও ভারতের নাগরিকদের জন্য সুবর্ণ সুযোগ। আগে গোল্ডেন ভিসা কেবল সম্পত্তি বা বড় বিনিয়োগের সঙ্গে যুক্ত ছিল, এখন মনোনয়ন-ভিত্তিক ভিসার মাধ্যমে অনেক বেশি মানুষের কাছে এই সুযোগ পৌঁছাবে।”
কাদের জন্য ভিসা?
মনোনয়ন-ভিত্তিক গোল্ডেন ভিসার জন্য আবেদনকারীদের পেশাগত দক্ষতা, সামাজিক ও অর্থনৈতিক প্রোফাইল, এমনকি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি যাচাই করা হবে। রায়াদ কামাল জানান, “আমিরাত সরকার চাইছে, যেসব ব্যক্তি ভিসা পাবেন, তারা অর্থনীতি, সংস্কৃতি, বিজ্ঞান, স্টার্টআপ, বাণিজ্য, পেশাগত সেবা ও অন্যান্য ক্ষেত্রে দেশের জন্য উপকারী হবেন।”
রায়াদ গ্রুপ প্রাথমিক যাচাই শেষে আবেদনগুলো সরকারের কাছে পাঠাবে। সংযুক্ত আরব আমিরাত সরকারের নির্দিষ্ট দপ্তর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
কি সুবিধা থাকছে?
মনোনয়ন-ভিত্তিক গোল্ডেন ভিসার অন্যতম বড় সুবিধা হলো, এটি স্থায়ী প্রকারের। রায়াদ বলেন, “সম্পত্তি-ভিত্তিক গোল্ডেন ভিসা অনেক ক্ষেত্রে সম্পত্তি বিক্রি বা ভাগ হয়ে গেলে বাতিল হয়ে যেতে পারে। কিন্তু মনোনয়ন-ভিত্তিক গোল্ডেন ভিসা একবার পেলে সেটি স্থায়ী হয়।”
এ ভিসাধারীরা তাদের পরিবারকে দুবাইয়ে নিয়ে আসতে পারবেন এবং তাঁদের ভিসার ভিত্তিতে গৃহকর্মী বা ড্রাইভারও নিয়োগ করতে পারবেন। পাশাপাশি ব্যবসা শুরু করা, পেশাদার কোনো চাকরিতে যোগ দেওয়া কিংবা বিনিয়োগের সুযোগও থাকবে।
আবেদন প্রক্রিয়া
আবেদনকারীদের প্রাথমিকভাবে নিজ দেশ থেকেই অনুমোদন নিতে হবে। পরে তাঁদের দুবাই ভ্রমণ করতে হবে। ভারত ও বাংলাদেশের জন্য ওয়ান ভাস্কো সেন্টার, অনলাইন পোর্টাল, নিবন্ধিত অফিস বা ডেডিকেটেড কল সেন্টারের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পরবর্তী তিন মাসের মধ্যে প্রায় ৫ হাজার ভারতীয় এই নতুন ভিসার জন্য আবেদন করতে প্রস্তুত। বাংলাদেশের ক্ষেত্রেও অনুরূপ সাড়া আশা করছে রায়াদ গ্রুপ।
সংযুক্ত আরব আমিরাতের সরকার জানিয়েছে, ভারত ও বাংলাদেশের পাইলট প্রকল্প সফল হলে সিইপিএ (কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট) স্বাক্ষরিত অন্যান্য দেশেও এই সুবিধা সম্প্রসারণ করা হবে।
“এই ভিসা শুধু বসবাসের নয়, বরং সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি, সংস্কৃতি ও সামাজিক অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে,” বলেন রায়াদ কামাল আইয়ুব।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার…
আরএমজির বাইরে রপ্তানি খাত সম্প্রসারণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করলো বাংলাদেশ ব্যাংক
ঢাকা, ১০ জুন : তৈরি পোশাক (আরএমজি) খাতের…
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

