মুহুরী-সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে ফেনীতে ১৫ গ্রাম প্লাবিত, পানিবন্দী কয়েক হাজার মানুষ
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ৯, ২০২৫
টানা বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা ঢলে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় মুহুরী ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের অন্তত দশটি স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে দুই উপজেলার অন্তত ১৫টি গ্রামের কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) রাতে চিথলিয়া ইউনিয়নের মধ্যম ধনীকুন্ডা, নোয়াপুর, শালধরে তিনটি স্থানে এবং পশ্চিম অলকায় মুহুরী নদীর বাঁধের তিনটি স্থানে ভাঙন দেখা দেয়। একই সময়ে মির্জানগর ইউনিয়নের পশ্চিম গদানগর, জঙ্গলঘোনা, উত্তর মনিপুর দাসপাড়া এবং মেলাঘরে সিলোনিয়া নদীর চারটি স্থানে বাঁধ ভেঙে বন্যার পানি লোকালয়ে ঢুকে পড়ে।
ফলে পূর্ব রাঙ্গামাটিয়া, পশ্চিম অলকা, নোয়াপুর, সাতকুচিয়া, পূর্ব অলকা, জঙ্গলঘোনা, পশ্চিম গদানগর, মধ্যম ধনীকুন্ডা, উত্তর ধনীকুন্ডা, নোয়াপুর, উত্তর মনিপুর, মধ্যম মনিপুরসহ অন্তত ১৫টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে।
চিথলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব প্রান্তকালকে জানান, “চিথলিয়ার বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে গেছে। অনেক এলাকা ইতোমধ্যে প্লাবিত হয়েছে। মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।”
এদিকে ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম জানান, “মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে নদীর তীরে বাঁধগুলো ভেঙে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।”
তবে ফেনী পানি উন্নয়ন বোর্ড দাবি করছে, বাঁধ ভাঙনের ঘটনা পাঁচটি স্থানে ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী এই সংখ্যা দশের বেশি হতে পারে বলে জানা গেছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরশুরাম ও ফুলগাজী উপজেলায় ১৩১টি বিদ্যালয় আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। বন্যাদুর্গতদের জন্য শুকনো খাবার, রান্না করা খাবার এবং জরুরি সহায়তা হিসেবে প্রাথমিকভাবে ছয় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিকে প্লাবিত গ্রামগুলোতে বিদ্যুৎ সংযোগে ব্যাঘাত, বিশুদ্ধ পানির সংকট এবং স্যানিটেশন সমস্যা দেখা দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। অনেকে বাঁধের ভাঙন রোধ ও দ্রুত মেরামতের দাবি তুলেছেন।
ফুলগাজীর পশ্চিম গদানগরের বাসিন্দা মিজানুর রহমান বলেন, “মুহুরী নদীর পানি হুহু করে ঢুকছে। ঘরবাড়ি, ফসল সব পানির নিচে। আশ্রয়কেন্দ্রে যেতে হচ্ছে, কিন্তু সেখানে জায়গা কম। শিশুদের নিয়ে কষ্টে আছি।”
জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নজরে রাখা হচ্ছে এবং প্রয়োজনে আরও ত্রাণ ও সহায়তা ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

