পুরান ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ২, ২০২৫
রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত মোরশেদ আলম তানিম (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার (৩ জুলাই) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
তানিম লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী গ্রামের ফিরোজ আলম আমিরের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তানিম ছিলেন সবার বড়। পুরান ঢাকার বংশালের নুর বক্স লেনে নানির বাসায় থাকতেন। তার বাবা-মা থাকেন নাজিমউদ্দিন রোডের সুক্কু মিয়ার গলিতে। তানিম এবার পুরান ঢাকার আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
নিহতের বাবা ফিরোজ আলম জানান, সোমবার (১ জুলাই) রাতের দিকে নাজিমউদ্দিন রোডে পুরাতন জেলখানা সংলগ্ন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তানিম। এ সময় মাকুশাহ মাজারের সামনে দুই ছিনতাইকারী পেছন থেকে এসে তাকে ধরে, ধারালো অস্ত্র দেখিয়ে মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
“তানিম তখন বাধা দিলে ছিনতাইকারীরা তার পেটে ছুরি মারে। তাতে গুরুতর আহত হয় সে,” বলেন ফিরোজ আলম।
এরপর ছিনতাইকারীরা পালিয়ে গেলে তার বন্ধু এবং আশপাশের পথচারীরা তানিমকে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রাতে তাকে ঢাকা মেডিকেলে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হলেও, মঙ্গলবার বিকেলে বাসায় আবার অসুস্থ হয়ে পড়লে তাকে পুনরায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মানিক উদ্দিন বলেন, “মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগ, ছিনতাইকারীর ছুরিকাঘাতেই তানিমের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।”
এই বিভাগের আরও খবর
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ
সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত…
মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান:পাইপ , শ্যালো মেশিন ধ্বংস
মিরসরাইয়ে অভিযান চালিয়ে ধ্বংস করা হচ্ছে শ্যালো মেশিন…
আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান
একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ইসলামী ধারার ব্যাংকে…
যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৭টি মোটরসাইকেল উদ্ধার
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে আন্তঃজেলা…
প্রতিষ্ঠাবার্ষিকী র্যালির পরিবর্তে জনবান্ধব কর্মসূচিতে ডিএমপির ধন্যবাদ বিএনপিকে
রাজধানীতে যানজট ও জনদুর্ভোগের কথা মাথায় রেখে বাংলাদেশ…
আরও পড়ুন
রবিবার চট্টগ্রামে কিছু এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি মেরামত ও উন্নয়নকাজের কারণে রোববার (২৩ আগস্ট) চট্টগ্রাম নগরের বেশ কয়েকটি এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল…
দিনাজপুরে যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ বিজিবি’র
দিনাজপুর সীমান্ত এলাকার বসবাসরত তরুণ ও যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিজিবির উদ্যোগে জেলার বিরল উপজেলা মডেল…
ইউক্রেনের শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহত বেড়ে ১৬
ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরের একটি শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন…
ইরাকি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি পার হওয়ার বিশেষ অনুমতি দিল ইরান
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে চলাচল ব্যাপকভাবে সীমিত থাকার মধ্যেই ইরাকের কয়েকটি তেলবাহী ট্যাংকারকে বিশেষ অনুমতিতে প্রণালি অতিক্রমের…
মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৩
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল…
যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৃহস্পতিবার একটি দুর্গম মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী…
রামেক হাসপাতালে মোবাইল চুরির অভিযোগে দুই নারী আটক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর স্বজনের মোবাইল ফোন চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাদের…
টাঙ্গুয়ার হাওরে আনসারের অভিযান, ৭ জেলেকে জরিমানা; অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ কোনা জাল দিয়ে মাছ ধরার সময় সাত জেলেকে আটক করেছে বাংলাদেশ আনসার…

