সোমবার, ১১ মে ২০২৬

রাজধানীর হাজারীবাগ টেনারিমোড় এলাকায় একটি বাসার পানির ট্যাংকি পরিষ্কার করার সময় বিস্ফোরণে শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন, চামড়া ব্যবসায়ী জিয়া উদ্দিন (৪৫), তার দুই মেয়ে ফারিয়া সুলতানা (৩) ও নাজিয়া সুলতানা রাফিয়া (৮) এবং দিনমজুর বেলাল হোসেন (৩০)।

দগ্ধ জিয়া উদ্দিনের ভাগিনা এইচ,এম শাহপরান জানান, টেনারিমোড় এলাকায় নিজের দুতলা বাড়ি জিয়াউরের। ওই বাড়িতে ভাড়া থাকেন বেলাল হোসেন। শনিবার বিকেলে বাড়ির পানির টাংকি পরিষ্কার করতে নামেন বেলাল। তখন পানির ট্যাংকির ঢাকনা সরিয়ে সেখানে অন্ধকার থাকায় বিদ্যুৎ সংযোগ দিয়ে একটি বাতি লাগাচ্ছিলেন। তখন পাশে দাঁড়িয়ে ছিলেন জিয়া ও তার দুই মেয়ে। এসময় বিস্ফোরণ হলে চারজনই দগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাতে সেখান থেকে তাদেরকে জাতীয় ভার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বেলালের শরীরে ১৭ শতাংশ, জিয়ার ৪, ফারিয়ার ৫ ও রাফিয়ার ৬ শতাংশ পুড়ে গেছে। তবে বেলাল বাদে বাকি ৩ জনকে ছেড়ে দেয়া হচ্ছে। তাদের অবস্থা ভালো আছে। বেলালকে ভর্তি রাখা হচ্ছে।

শাহপরান
০১৯৭০৩২১৩২০##


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন