বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০৪ টাকা থেকে বেড়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। পাঁচ লিটারের বোতলে দাম বেড়েছে ১৫ টাকা।

ভোজ্যতেলের দাম আরেক দফা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লিটারপ্রতি ৩ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

পাঁচ লিটারের বোতলে দাম বাড়ল ১৫ টাকা

নতুন মূল্য অনুযায়ী, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১ হাজার টাকা থেকে ১ হাজার ১৫ টাকা করা হয়েছে।

তবে পাম তেলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের মতোই খোলা পাম তেল লিটারপ্রতি ১৬৬ টাকায় বিক্রি হবে।

দাম সমন্বয়ের কারণ জানাল ব্যবসায়ীরা

সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল।

এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে মূল্য পুনর্নির্ধারণ করা হয়নি। এতে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে উঠছে বলে সভায় জানায় সংগঠনটি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন