আমিরাতে কর্ণফুলী ঐক্য পরিষদের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
- সাইফুল ইসলাম তালুকদার, ইউএই
- জুন ১১, ২০২৫
সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত থেকে-
প্রবাসী বাংলাদেশিদের ঐক্য ও ক্রীড়া চেতনায় উৎসাহ যোগাতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলো “ওয়ানডে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫”। প্রবাসী কর্ণফুলী ঐক্য পরিষদ এবং কর্ণফুলী ক্রীড়া পরিষদের যৌথ আয়োজনে গত ৭ জুন শনিবার রাত ১০টায় দুবাইয়ের আল বোস্তান গ্যাসেইস স্টেডিয়ামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সূচনা করা হয়। সভাপতিত্ব করেন কর্ণফুলী ঐক্য পরিষদের সভাপতি হাজী মোঃ ওসমান গনি। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আজিম তালুকদার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা প্রকৌশলী মোঃ সালাউদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি দুবাইয়ের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইয়াকুব সৈনিক, বাংলাদেশ ব্যাডমিন্টন গ্রুপের সভাপতি মীর মুহিউদ্দীন, বাংলাদেশ স্পোর্টস ক্লাবের সহ-সভাপতি মোঃ রেজা, সাধারণ সম্পাদক আলী মাহমুদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদারসহ কমিউনিটির বিশিষ্টজনেরা।
এই প্রতিযোগিতায় অংশ নেয় মোট ৮টি দল, যা ছিল চারটি গ্রুপে বিভক্ত। অংশগ্রহণকারী দলগুলো হলো:
- সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ স্পোর্টস ক্লাব
- আজমান ফ্রেন্ডস ক্লাব ফুটবল একাদশ
- আল আইন ফুটবল ওয়ারিয়র্স এফসি
- দুবাই ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাব
- শারজাহ হাটহাজারী ওয়ারিয়র্স এফসি
- ফুজাইরা আল নূর জাহান এফসি
- দুবাই ইন্টারন্যাশনাল সিটি এফসি
- দুবাই আজিম তালুকদার ফুটবল একাডেমী
রুদ্ধশ্বাস ফাইনাল খেলায় ট্রাইবেকারে শারজাহ হাটহাজারী ওয়ারিয়র্স এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফুজাইরা আল নূর জাহান এফসি। প্রধান অতিথি বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
অনুষ্ঠানে সেরা খেলোয়াড় হিসেবে আব্দুল্লাহ আল নুর, সেরা গোলদাতা রিয়াজ, সেরা গোলকিপার সাজ্জাদ নির্বাচিত হন এবং সু-শৃঙ্খল দল হিসেবে আজিম তালুকদার ফুটবল একাডেমিকে পুরস্কৃত করা হয়।
টুর্নামেন্ট পরিচালনায় রেফারির দায়িত্বে ছিলেন এস এম আব্দুল মাবুদ ও অপু কান্তি দাশ; সহযোগিতা করেন মোহাম্মদ রাহাত ও মোহাম্মদ রিয়াজ। খেলার ধারাভাষ্যে ছিলেন মোঃ আব্দুল্লাহ ও মোঃ বেলাল। সঞ্চালনায় ছিলেন ইঞ্জিনিয়ার তুহিন জিয়া।
খেলার শেষ পর্যায়ে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠনের আরও অনেকে, যেমন মাহবুবুল আলম, মোঃ জাফর, মোঃ ফয়েজ আহমেদ, নূর মোহাম্মদ, আব্দুল শুক্কুর, মোঃ শাহজাহান, কামাল উদ্দিন, মোঃ শাকিল এবং মোঃ হামিদ।
এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মাঝে সম্প্রীতি ও ক্রীড়া চেতনার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন আয়োজক নেতৃবৃন্দ।
এই বিভাগের আরও খবর
প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নিতে আম্মানের পথে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব
ঢাকা, ০৮ আগস্ট ২০২৬ খ্রি. বাংলাদেশ পুলিশ ফুটবল…
বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের জাতীয় প্রতিযোগিতা হবে, বাড়ছে ক্রীড়া ভাতা
বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক অঙ্গনের জন্য প্রস্তুত করতে…
বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ায় চাপে ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির পরিকল্পনা বাতিলের…
স্পেনে নতুন জীবনের স্বপ্ন অপূর্ণ, সাগরে ডুবে মরক্কোর নারী ফুটবলারের মৃত্যু
ইউরোপে পাড়ি দিয়ে উন্নত ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছিলেন…
চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় তাসকিন ও নাহিদ রানা, দ্বিতীয় টেস্টে শরিফুলকে পাওয়ার আশা বিসিবির
ক্রীড়া প্রতিবেদক চোট কাটিয়ে দ্রুত মাঠে ফেরার লক্ষ্য…
সর্বশেষ খবর
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
গাবতলীতে কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
মাছের আড়তে কাজ করার সময় দুর্ঘটনা, আহত আরও একজন ঢাকা, ৮ আগস্ট ২০২৬:রাজধানীর দারুস সালাম থানার গাবতলী দীপনগর এলাকায় মাছের…
টাইটানিক ট্র্যাজেডির ১১৪ বছর: যে রাতে ‘অডুবনীয়’ জাহাজ হারিয়ে গেল সমুদ্রের অতলে
১৫ এপ্রিল ১৯১২—বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে শেষ হয় টাইটানিকের প্রথম যাত্রা | প্রাণ হারান ১,৫০০-এর বেশি মানুষ | ১৯৮৫ সালে আবিষ্কৃত…
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি ঢাকা, ৮ আগস্ট ২০২৬:পরিশোধিত জ্বালানি তেলের আমদানি, মজুত, পরিবহন,…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি | নিরাপত্তা, জনসমাগম ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থার আলোচনা কিশোরগঞ্জ, ৮ আগস্ট…
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, ৮ আগস্ট ২০২৬:নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল লেনদেননির্ভর অর্থনীতির দিকে…
ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
পারিবারিক কলহের জেরে ঘটনা; গুরুতর আহত স্বামীকে ঢাকায় পাঠানো হয়েছে ফরিদপুর, ৮ আগস্ট ২০২৬:ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায়…
প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমিত করার উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে সংসদের দুই কক্ষের মধ্যে ‘চেক অ্যান্ড ব্যালান্স’ প্রতিষ্ঠার পরিকল্পনা ঢাকা, ৮ আগস্ট ২০২৬:ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার…

