অনুসরণ করুন:
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

নীলফামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ 

নীলফামারী জেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুস্থ  ব্যক্তিদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। 

সোমবার দুপুরে শহরের কালীমন্দির প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহযোগিতায় এসব বস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নীলফামারী জেলা শাখা এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে নীলফামারী জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সোহেল পারভেজ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক প্রবীর গুহ রিন্টু, যুগ্ম-আহ্বায়ক টিকেন্দ্রজিৎ রায় মীরু, সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক হিরম্ব কুমার রায় হিরু, বাংলাদেশ হিন্দু মহাজোটের নীলফামারী শাখার আহ্বায়ক সুমন চক্রবর্তী, নীলফামারী পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম-আহ্বায়ক প্রিয়া কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন। 

আয়োজকরা জানান, অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী ছয়শ’জন দুস্থ ব্যক্তির মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। 

জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সোহেল পারভেজ জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহযোগিতায় এসব বস্ত্র বিতরণ করা হয়। 


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন