বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাগর হোসেন

যশোর সদর উপজেলার ৭৮ নম্বর ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সাগর হোসেন। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি অনুমোদনসংক্রান্ত সরকারি নথিতে তাকে সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির অনুমোদন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রক্রিয়া শেষে বিদ্যালয়টির নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে মোঃ সাগর হোসেন, সহসভাপতি মোঃ হেলাল হোসেন এবং সদস্য হিসেবে শিপা রানী দাস, মোঃ মাসুদুর রহমান, মোঃ হোসাইন হোসেন, মৌমিতা ব্রহ্ম, রুবি বেগম, তুষার কান্তি দত্ত, সেলিনা খাতুন, দিলীপ কুমার দত্ত ও মোঃ কায়েম আলী রয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুরায়া খাতুনকে সদস্যসচিব করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মোঃ সাগর হোসেন বলেন, “আলহামদুলিল্লাহ। ৭৮ নম্বর ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হতে পেরে মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে কমিটি গঠনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানাই।”

তিনি কমিটি গঠনের সঙ্গে সংশ্লিষ্টদের পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মোঃ সাগর হোসেন যশোর সরকারি সিটি কলেজ থেকে উদ্ভিদবিজ্ঞান বিষয়ে বি.এসসি (অনার্স) সম্পন্ন করেছেন।

নতুন ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং সার্বিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন