দক্ষতা উন্নয়নে ৬ জেলায় আনসার-ভিডিপির কারিগরি প্রশিক্ষণ শেষ
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে দেশের ছয় জেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬০ দিনব্যাপী কারিগরি প্রশিক্ষণের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। জামালপুর, সিরাজগঞ্জ, নওগাঁ, পাবনা, মানিকগঞ্জ ও ঠাকুরগাঁও জেলায় মেসন (রাজমিস্ত্রি), শাটারিং কার্পেন্টার ও স্টিল ফিক্সার কোর্সের এ প্রশিক্ষণ দেওয়া হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিভিন্ন আয়োজনে এসব প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে মহাপরিচালক বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের সঙ্গে কাজে লাগাতে হবে। ব্যক্তিগত কর্মসংস্থানের পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এসব দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
তিনি দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান এবং বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। আধুনিক কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণার্থীদের অর্জিত কারিগরি দক্ষতা তাদের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
প্রশিক্ষণ শেষে কৃতকার্য প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি প্রশিক্ষণে ভালো ফলাফল ও দক্ষতার স্বীকৃতি হিসেবে কৃতী প্রশিক্ষণার্থীদের পুরস্কার দেওয়া হয়।
মানিকগঞ্জের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক আসাদুজ্জামান গনি, মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়ন (৩৬ বিএন)-এর পরিচালক সরোয়ার জাহান চৌধুরী এবং জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলাম।
এ ছাড়া জামালপুরে জেলা কমান্ড্যান্ট মো. মীর বহর শাহাদৎ হোসেন, সিরাজগঞ্জে জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী, নওগাঁয় জেলা কমান্ড্যান্ট মো. হুমায়ুন কবির এবং পাবনায় জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান সরকার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁওয়ের সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক এবং জেলা কমান্ড্যান্ট নজরুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের কর্মমুখী দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এ ধরনের প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও কার্যকরভাবে যুক্ত হতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এই বিভাগের আরও খবর
অপরাধ দমনে ক্রাইম রিপোর্টারদের বস্তুনিষ্ঠ ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল,…
গন্ধর্বপুর পানি শোধনাগার পরিদর্শনে ফরাসি সিনেট প্রতিনিধিদল
দৈনিক ৫০ কোটি লিটার পানি শোধনের সক্ষমতা •…
বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগে আগ্রহ চীনের জুলং গ্রুপের
বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ…
ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা
বাংলাদেশের চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ, প্রযুক্তিগত সহযোগিতা ও…
২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে শহীদ জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’-এ নতুন অধ্যায় • যুক্ত…
সর্বশেষ খবর
1.
2.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভুয়া এমএফএস অ্যাকাউন্টে অনলাইন জুয়া, সিআইডির অভিযানে গ্রেপ্তার ২
অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা, অবৈধ অর্থ লেনদেন ও বিদেশে অর্থপাচারের অভিযোগে সংঘবদ্ধ চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ…
৯৯৯-এ ফোন, জিপিএস ট্র্যাকিংয়ে চুরি হওয়া বাস উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে চুরি হওয়া একটি বাস নড়াইলের লোহাগড়া থেকে উদ্ধার…
স্থানীয় সরকার নির্বাচন: ১১৪ ভেন্যুতে প্রায় ৩৯ হাজার পুলিশ সদস্যের প্রশিক্ষণ শুরু
প্রথম ব্যাচে ৪,৯৬৫ জন • সংসদ নির্বাচনে প্রশিক্ষণ পাওয়া ১.৫২ লাখ পুলিশ পাবেন রিফ্রেশার কোর্স নিজস্ব প্রতিবেদক, ঢাকা আসন্ন স্থানীয়…
‘ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মীর রাকিবকে অনুসরণ করা উচিত’—জবি উপাচার্য
ছাত্রদলের নবীনবরণে কেন্দ্রীয় সভাপতির কর্মতৎপরতার প্রশংসা • ‘এমন কাজপাগল মানুষ জীবনে খুব কম দেখেছি’ • প্রধান অতিথি শিক্ষামন্ত্রী এহছানুল হক…
কর্মসম্পাদনে স্বচ্ছতা-জবাবদিহি বাড়াতে ফায়ার সার্ভিসে জিপিএমএস কর্মশালা
সদর দপ্তর থেকে জেলা পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণ • নির্ধারিত কাজ, বাস্তবায়ন লক্ষ্যমাত্রা ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা নিজস্ব প্রতিবেদক, ঢাকা…
চামড়া খাতে ইতালির বিনিয়োগ টানতে ‘তিন শহর মিশন’
মিলান-ফ্লোরেন্স-রোমে বিনিয়োগকারী খুঁজবে বাংলাদেশ • লক্ষ্য ইতালীয় প্রযুক্তি ও আন্তর্জাতিক অংশীদারত্ব • সাভারের বর্জ্য ব্যবস্থাপনায় বড় কারখানার নিজস্ব ব্যবস্থা গড়ার…
‘চৌকি আদালত আইনজীবী সমিতির ভবন অচিরেই প্রযুক্তি সুবিধা সম্পন্ন দ্বিতল ভবনে উন্নীত করা হবে’
পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের প্রধান বিচারিক হাকিম মো. শহীদুল্লাহ বলেছেন, ‘কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির ভবন অচিরেই সকল…
মণিরামপুরের মনোহরপুর ইউনিয়নে নির্বাচনী মাঠে সক্রিয় আক্তার ফারুক মিন্টু
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের মনিরামপুর উপজেলার ১৭ নং মনোহরপুর ইউনিয়নে নির্বাচনী তৎপরতা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে।…

