স্থানীয় সরকার নির্বাচন: ১১৪ ভেন্যুতে প্রায় ৩৯ হাজার পুলিশ সদস্যের প্রশিক্ষণ শুরু
- প্রান্তকাল ডেস্ক
- ২ ঘণ্টা আগে
প্রথম ব্যাচে ৪,৯৬৫ জন • সংসদ নির্বাচনে প্রশিক্ষণ পাওয়া ১.৫২ লাখ পুলিশ পাবেন রিফ্রেশার কোর্স
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের প্রস্তুত করতে দেশজুড়ে বড় পরিসরে নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সারাদেশের ১১৪টি ভেন্যুতে একযোগে শুরু হওয়া এ কার্যক্রমে পর্যায়ক্রমে ৩৮ হাজার ৮৪৭ জন পুলিশ সদস্য দুই দিনের প্রশিক্ষণ নেবেন।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, যেসব পুলিশ সদস্য আগে নির্বাচনী দায়িত্বসংক্রান্ত প্রশিক্ষণ নেননি, মূলত তাঁদেরই এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। প্রথম ব্যাচে প্রশিক্ষণ নিচ্ছেন ৪ হাজার ৯৬৫ জন।
বুধবার সকালে পুলিশ সদর দপ্তরের ‘হল অব ইন্টিগ্রিটি’তে সদর দপ্তর ভেন্যুর প্রশিক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

পুলিশের নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালনের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতা বাড়ানোই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১ লাখ ৫২ হাজার ১৭৫ জন পুলিশ সদস্যকে নির্বাচনী দায়িত্বসংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও তাঁদের দায়িত্ব পালনের প্রস্তুতি হালনাগাদ করতে এক দিনের রিফ্রেশার প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, নতুন করে নির্বাচনী প্রশিক্ষণ না পাওয়া সদস্যদের দুই দিনের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হওয়ার পর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের এক দিনের রিফ্রেশার কোর্স শুরু হবে।
ফলে নতুন ও আগে প্রশিক্ষণপ্রাপ্ত—দুই পর্যায়ের পুলিশ সদস্যদেরই স্থানীয় সরকার নির্বাচনের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই বিভাগের আরও খবর
পাংশা ১১ দফা দাবিতে কৃষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
রাজবাড়ীর পাংশায় সরকার নির্ধারিত দামে কৃষককে সার সরবরাহ…
১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ, বগুড়ায় বড় জমায়েতের প্রস্তুতি
মাটিডালী বিমানমোড়ে বিকেল ৩টায় সমাবেশের পরিকল্পনা • গণভোটের…
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ইকবাল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি ইকবাল হোসেন…
গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ; নৈরাজ্যের প্রতিবাদে বহদ্দারহাটে ক্যাবের র্যালী ও অবস্থান কর্মসূচি
বাস, মিনিবাস, টেম্পু ও হিউম্যান হলারসহ বিভিন্ন গণপরিবহনে অতিরিক্ত ভাড়া…
বন্যপ্রাণী পাচার ঠেকাতে দক্ষিণ এশিয়ায় যৌথ অভিযান চান পরিবেশমন্ত্রী
কাঠমান্ডুতে SAWEN-এর প্রথম সাধারণ পরিষদ গোয়েন্দা তথ্য বিনিময়,…
সর্বশেষ খবর
1.
2.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান, মাঠে আনসার-ভিডিপির ৩০ সদস্য
রাজধানীর মিরপুরে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে অবৈধ স্থাপনা, দোকানপাট ও হকার…
দুর্ঘটনায় পুকুরে মাইক্রোবাস, ভেতর থেকে উদ্ধার ১৪০ পিস ফেনসিডিল
ফরিদপুরের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি হাইয়েস মাইক্রোবাস পুকুরে পড়ে যাওয়ার পর সেটি উদ্ধারে গিয়ে ১৪০ পিস ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ…
অপরাধ দমনে ক্রাইম রিপোর্টারদের বস্তুনিষ্ঠ ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৬…
ভুয়া এমএফএস অ্যাকাউন্টে অনলাইন জুয়া, সিআইডির অভিযানে গ্রেপ্তার ২
অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা, অবৈধ অর্থ লেনদেন ও বিদেশে অর্থপাচারের অভিযোগে সংঘবদ্ধ চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ…
৯৯৯-এ ফোন, জিপিএস ট্র্যাকিংয়ে চুরি হওয়া বাস উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে চুরি হওয়া একটি বাস নড়াইলের লোহাগড়া থেকে উদ্ধার…
‘ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মীর রাকিবকে অনুসরণ করা উচিত’—জবি উপাচার্য
ছাত্রদলের নবীনবরণে কেন্দ্রীয় সভাপতির কর্মতৎপরতার প্রশংসা • ‘এমন কাজপাগল মানুষ জীবনে খুব কম দেখেছি’ • প্রধান অতিথি শিক্ষামন্ত্রী এহছানুল হক…
চামড়া খাতে ইতালির বিনিয়োগ টানতে ‘তিন শহর মিশন’
মিলান-ফ্লোরেন্স-রোমে বিনিয়োগকারী খুঁজবে বাংলাদেশ • লক্ষ্য ইতালীয় প্রযুক্তি ও আন্তর্জাতিক অংশীদারত্ব • সাভারের বর্জ্য ব্যবস্থাপনায় বড় কারখানার নিজস্ব ব্যবস্থা গড়ার…
গন্ধর্বপুর পানি শোধনাগার পরিদর্শনে ফরাসি সিনেট প্রতিনিধিদল
দৈনিক ৫০ কোটি লিটার পানি শোধনের সক্ষমতা • উপকৃত হতে পারেন প্রায় ৪৩ লাখ মানুষ • ভূগর্ভস্থ পানির ওপর ঢাকার…

