বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যোগ: ইউজিসি সদস্য
- নিজস্ব প্রতিবেদক
- ১৬ ঘণ্টা আগে
বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের বিধিবিধান পর্যালোচনা • লক্ষ্য বাংলাদেশকে আঞ্চলিক উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলা
ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৬: দেশের উচ্চশিক্ষার মান বাড়াতে বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন। একই সঙ্গে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস ও স্টাডি সেন্টার পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়ে বিদ্যমান আইন ও বিধিবিধান পর্যালোচনা করা হচ্ছে।
শনিবার রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘অক্সফোর্ড একিউএ লিডারশিপ কনফারেন্সে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অক্সফোর্ড একিউএ আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন সংস্থাটির বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজা।
ড. আবদুল্লাহ আল-মামুন বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বিদেশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সহযোগিতা বাড়াতে সরকার গুরুত্ব দিচ্ছে। যৌথ ও দ্বৈত ডিগ্রি কর্মসূচি চালু হলে শিক্ষার্থীরা দেশেই আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার সুযোগ পাবেন, যা মেধাপাচার কমাতেও ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশকে আঞ্চলিক উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিবেশী দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বাংলাদেশে আকৃষ্ট করার উদ্যোগও প্রয়োজন।
বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস ও স্টাডি সেন্টার প্রসঙ্গে ইউজিসি সদস্য বলেন, এ-সংক্রান্ত আইন ও বিধিবিধান পর্যালোচনা করা হচ্ছে। ব্রিটিশ কাউন্সিল, মার্কিন দূতাবাসসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে এ বিষয়ে কাজ চলছে।
‘শুধু ভালো ফলই যথেষ্ট নয়’
উচ্চশিক্ষার প্রস্তুতি মাধ্যমিক পর্যায় থেকেই শুরু হওয়া প্রয়োজন উল্লেখ করে ড. মামুন বলেন, “শুধু পরীক্ষায় ভালো ফল করাই যথেষ্ট নয়। শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা, স্বাধীনভাবে শেখা, গবেষণা ও সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তুলতে হবে।”
উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রের চাহিদার ব্যবধান কমাতে স্কুল, শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় ও নিয়োগদাতাদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
ইংলিশ মিডিয়ামসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন ধারার শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করা জরুরি উল্লেখ করে তিনি জানান, সরকারের উদ্ভাবন ও স্টার্টআপ কর্মসূচিতেও ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মূল বক্তা ছিলেন অক্সফোর্ড একিউএর সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা ও মেরিডিয়ান ট্রাস্টের ট্রাস্টি মার্ক বেডলো।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, ব্রিটিশ হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিরেক্টর সাকিব এরশাদ এবং অক্সফোর্ড একিউএর হেড অব কোয়ালিফিকেশনস জেনিফার ডাগান।
এই বিভাগের আরও খবর
ষষ্ঠ-দশমের পাঠ্যবইয়ে গুরুত্ব পাচ্ছে এআই, রোবোটিক্স ও সাইবার নিরাপত্তা
কারিগরি শিক্ষা মূলধারায় এনে বাধ্যতামূলক করার উদ্যোগ •…
কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়ায় এক নারীকে পিটিয়ে জখম
পটুয়াখালীর কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়াকে কেন্দ্র করে…
দুই শিক্ষাপ্রতিষ্ঠানে বাস দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মাহফুজের পড়াশোনার দায়িত্বও নিলেন
বগুড়া প্রতিনিধি শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত…
ঢাবির সাড়ে ৬ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা দিল ডাকসু
দুই দিনের ‘ফ্রি স্পেশালাইজড হেলথ ফেস্ট ৩৬০°’ ৩০টির…
অবকাঠামো ও গবেষণা সক্ষমতা বাড়াতে খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন প্রকল্প প্রস্তাব চূড়ান্ত
আবাসন ও শ্রেণিকক্ষ সংকট নিরসনে অগ্রাধিকার, আধুনিক গবেষণাগার…
সর্বশেষ খবর
1.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বাড্ডায় বাসায় ঢুকে গাড়িচালককে গুলি, চাঁদাবাজির অভিযোগ
রাজধানীর বাড্ডায় একটি বাসায় ঢুকে মোহাম্মদ রানা (৩৫) নামে এক গাড়িচালককে গুলি করার অভিযোগ উঠেছে স্থানীয় একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। চাঁদা…
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২,৪৭৮ মামলা, ডাম্পিং ৪১৩ গাড়ি
সর্বোচ্চ ৬৪২ মামলা উত্তরা বিভাগে, মিরপুরে ৫১৭ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে একদিনের অভিযানে ২ হাজার ৪৭৮টি মামলা করেছে ঢাকা…
রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযান, গ্রেফতার ৬২৯
৫০ মামলা, অস্ত্র-মাদকসহ বিপুল আলামত উদ্ধার রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেফতার করা…
জীবনের সব ক্ষেত্রে রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে: আবদুল হালিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, শুধু ইবাদত নয়, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনসহ জীবনের প্রতিটি…
সোমেশ্বরীতে অবৈধ বালু উত্তোলন: অভিযানে ৩ জনকে ৩ লাখ টাকা জরিমানা
দুর্গাপুর (নেত্রকোনা) নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরিচালিত…
নির্বাচনের পরও শান্তি ফেরেনি মিয়ানমারে, ক্ষমতা সংহত করছেন মিন অং হ্লাইং
সেনাসমর্থিত সরকারের প্রেসিডেন্ট এখন সাবেক জান্তাপ্রধান • প্রতিরোধযুদ্ধ অব্যাহত, ম্যান্ডালে সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা • ASEAN-এ সম্পর্ক স্বাভাবিক করতে কূটনৈতিক…
চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন, সামনে এলো স্বাস্থ্য ও জামিন প্রসঙ্গ
‘স্বাস্থ্যের অবনতি হচ্ছে’—আইনজীবীর বক্তব্য গুরুত্ব দিয়ে প্রকাশ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের • দীর্ঘ কারাবাস ও জামিন পরিস্থিতিও প্রতিবেদনে • একাধিক মামলায়…
আদানির বিদ্যুৎকেন্দ্রে ত্রুটি, বাংলাদেশে বেড়েছে লোডশেডিংয়ের চাপ
গোড্ডার ১,৬০০ মেগাওয়াট কেন্দ্রের ৮০০ মেগাওয়াটের একটি ইউনিট বন্ধ • সরবরাহ ১,৪০০ মেগাওয়াটের বেশি থেকে নেমেছে ৮০০ মেগাওয়াটের নিচে •…

