ঢাবিতে আত্মরক্ষার কৌশল শিখলেন শিক্ষার্থীরা, ডাকসুর সেমিনার
- নিজস্ব প্রতিবেদক
- ১৭ ঘণ্টা আগে
ফিটনেস-ডায়েট নিয়েও প্রশিক্ষণ ও আলোচনা, ৬৬৬ শিক্ষার্থীর ডায়েট চার্ট তৈরিতে যুক্ত পুষ্টিবিদদের সম্মাননা
ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৬: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মরক্ষার দক্ষতা, শারীরিক সক্ষমতা ও স্বাস্থ্যসচেতনতা বাড়াতে ‘সেল্ফ ডিফেন্স, ফিটনেস অ্যান্ড ডায়েট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ক্রীড়া সম্পাদক আরমান হোসেনের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। আলোচক হিসেবে অংশ নেন ফিটনেস বিশেষজ্ঞ ও জিম প্রশিক্ষক আবু সুফিয়ান তাজ এবং আত্মরক্ষা বিশেষজ্ঞ ডেভিড এবরাম। সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমানাতুল ইফফাত ফারিশা।
সেমিনারে শিক্ষার্থীদের হাতে-কলমে আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখানো ও প্রদর্শন করা হয়। পাশাপাশি ফিটনেস, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শারীরিক ও মানসিক সুস্থতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তারা।
অনুষ্ঠানে ডাকসুর আইন সম্পাদক সাখাওয়াত জাকারিয়া, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ক্রীড়া সম্পাদক তাযকিরুল ইসলাম এবং কবি জসীমউদ্দীন হলের ক্রীড়া সম্পাদক নাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সেমিনারের শেষ পর্যায়ে হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে ৬৬৬ শিক্ষার্থীকে বিনামূল্যে ডায়েট চার্ট তৈরি করে দেওয়া নারী পুষ্টিবিদদের সম্মাননা স্মারক তুলে দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।
এ ছাড়া ফায়ার সার্ভিসের উদ্ধার প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থী এবং ছাত্রী হলভিত্তিক সাত দিনব্যাপী আত্মরক্ষা প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়।
শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা, শারীরিক ও মানসিক সুস্থতা এবং আত্মরক্ষার সক্ষমতা বাড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে ডাকসু।
এই বিভাগের আরও খবর
ষষ্ঠ-দশমের পাঠ্যবইয়ে গুরুত্ব পাচ্ছে এআই, রোবোটিক্স ও সাইবার নিরাপত্তা
কারিগরি শিক্ষা মূলধারায় এনে বাধ্যতামূলক করার উদ্যোগ •…
কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়ায় এক নারীকে পিটিয়ে জখম
পটুয়াখালীর কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়াকে কেন্দ্র করে…
দুই শিক্ষাপ্রতিষ্ঠানে বাস দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মাহফুজের পড়াশোনার দায়িত্বও নিলেন
বগুড়া প্রতিনিধি শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত…
ঢাবির সাড়ে ৬ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা দিল ডাকসু
দুই দিনের ‘ফ্রি স্পেশালাইজড হেলথ ফেস্ট ৩৬০°’ ৩০টির…
অবকাঠামো ও গবেষণা সক্ষমতা বাড়াতে খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন প্রকল্প প্রস্তাব চূড়ান্ত
আবাসন ও শ্রেণিকক্ষ সংকট নিরসনে অগ্রাধিকার, আধুনিক গবেষণাগার…
সর্বশেষ খবর
1.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বাড্ডায় বাসায় ঢুকে গাড়িচালককে গুলি, চাঁদাবাজির অভিযোগ
রাজধানীর বাড্ডায় একটি বাসায় ঢুকে মোহাম্মদ রানা (৩৫) নামে এক গাড়িচালককে গুলি করার অভিযোগ উঠেছে স্থানীয় একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। চাঁদা…
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২,৪৭৮ মামলা, ডাম্পিং ৪১৩ গাড়ি
সর্বোচ্চ ৬৪২ মামলা উত্তরা বিভাগে, মিরপুরে ৫১৭ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে একদিনের অভিযানে ২ হাজার ৪৭৮টি মামলা করেছে ঢাকা…
রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযান, গ্রেফতার ৬২৯
৫০ মামলা, অস্ত্র-মাদকসহ বিপুল আলামত উদ্ধার রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেফতার করা…
জীবনের সব ক্ষেত্রে রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে: আবদুল হালিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, শুধু ইবাদত নয়, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনসহ জীবনের প্রতিটি…
সোমেশ্বরীতে অবৈধ বালু উত্তোলন: অভিযানে ৩ জনকে ৩ লাখ টাকা জরিমানা
দুর্গাপুর (নেত্রকোনা) নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরিচালিত…
নির্বাচনের পরও শান্তি ফেরেনি মিয়ানমারে, ক্ষমতা সংহত করছেন মিন অং হ্লাইং
সেনাসমর্থিত সরকারের প্রেসিডেন্ট এখন সাবেক জান্তাপ্রধান • প্রতিরোধযুদ্ধ অব্যাহত, ম্যান্ডালে সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা • ASEAN-এ সম্পর্ক স্বাভাবিক করতে কূটনৈতিক…
চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন, সামনে এলো স্বাস্থ্য ও জামিন প্রসঙ্গ
‘স্বাস্থ্যের অবনতি হচ্ছে’—আইনজীবীর বক্তব্য গুরুত্ব দিয়ে প্রকাশ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের • দীর্ঘ কারাবাস ও জামিন পরিস্থিতিও প্রতিবেদনে • একাধিক মামলায়…
আদানির বিদ্যুৎকেন্দ্রে ত্রুটি, বাংলাদেশে বেড়েছে লোডশেডিংয়ের চাপ
গোড্ডার ১,৬০০ মেগাওয়াট কেন্দ্রের ৮০০ মেগাওয়াটের একটি ইউনিট বন্ধ • সরবরাহ ১,৪০০ মেগাওয়াটের বেশি থেকে নেমেছে ৮০০ মেগাওয়াটের নিচে •…

