চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
- নিজস্ব প্রতিবেদক
- ১ ঘণ্টা আগে
দুর্দান্ত জয়ে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকি শুরু করেছে বাংলাদেশ নারী দল। শনিবার (৫ সেপ্টেম্বর) চীনে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচজুড়েই ছিল বাংলাদেশের একচেটিয়া আধিপত্য।
শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের প্রথম গোলটি করেন কনা আক্তার। এরপর প্রতিপক্ষের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালিয়ে ব্যবধান বাড়ান ইমা ও আইরিন আক্তার রিয়া। দুজনই জোড়া গোল করে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
ম্যাচের শেষ কোয়ার্টারে আরও ভয়ংকর হয়ে ওঠে বাংলাদেশের আক্রমণ। এ সময় অধিনায়ক সারিকা রিমন জোড়া গোল করে দলের জয়ের ব্যবধান আরও বাড়িয়ে দেন। তার দুই গোলেই ৭-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ।
টুর্নামেন্টের প্রথম ম্যাচেই এমন দাপুটে জয় বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন আইরিন আক্তার রিয়া।
এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে রোববার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে হংকং চায়নার কাছে ২-০ গোলে হেরেছে পাকিস্তান। ফলে দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়ে টুর্নামেন্টে নিজেদের অবস্থান আরও শক্ত করার লক্ষ্য থাকবে বাংলাদেশের।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে খেলতে আসছে ব্রাজিল? জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে প্রতিনিধিদল
বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দলের…
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়, বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথম টেস্টে ৯ উইকেটের…
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়—বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে যোগ…
অস্ট্রেলিয়াকে চাপে রেখে ২২৮ রানের লিড বাংলাদেশের
ডারউইন টেস্টে ব্যাট হাতে বাংলাদেশের দাপট, মিরাজের ফিফটি;…
মালয়েশিয়াকে হারিয়ে প্রথমবার আন্তর্জাতিক বেসবলের ফাইনালে বাংলাদেশ আনসার-ভিডিপি নারী দল
মালয়েশিয়ার মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি…
সর্বশেষ খবর
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
কেশবপুরে ভিডিপির বিচক্ষণতায় ৮ মাসের পলাতক আসামি পুলিশের হাতে
যশোরের কেশবপুরে প্রায় আট মাস ধরে আত্মগোপনে থাকা আদালতের সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে শনাক্ত করে পুলিশের কাছে হস্তান্তরে…
ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা অস্থায়ী ভ্রমণ কার্যক্রমের জন্য ব্যবহার করা হয়। সাধারণত স্বল্পমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম, পর্যটন, অবকাশযাপন, চিকিৎসার মতো নির্দিষ্ট…
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে প্রধানমন্ত্রীসহ সরকার ও সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম-ফেসবুকে ভিডিও ছাড়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া কলেজ…
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালনা করা হচ্ছে। বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ…
ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন
শুধু চিঠি কিংবা প্যাকেট নয়; ডাকযোগে এখন গ্রাহকের কাছে যাচ্ছে ফ্রিজ, মোটরসাইকেলের মতো ভারী পণ্যও। বাংলাদেশ ডাক বিভাগের স্পিড পোস্ট…
রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই…
মুগদা হাসপাতালে ছিনতাইয়ের সময় আনসারের হাতে আটক যুবক
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ছিনতাইয়ের সময় নাজমুল আলম বিপ্লব (২৮) নামে এক যুবককে আটক করেছে আনসার সদস্যরা। এ সময়…
কাওরান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু।
রাজধানীর তেজগাঁও কাওরানবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫৫)এক ব্যক্তির মৃত্যু হয়েছে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে…

