ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলজুড়ে সাইরেন, বন্ধ বেন-গুরিয়ন বিমানবন্দর
- আন্তর্জাতিক ডেস্ক
- মে ১৮, ২০২৫
ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ বিস্তীর্ণ অঞ্চলে শনিবার সকাল থেকে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইয়েমেনের হুতি যোদ্ধাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর। হামলার পরপরই দেশটির প্রধান বিমানবন্দর বেন-গুরিয়নে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, এ হামলার ফলে রাজধানীসহ অনেক এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। যদিও হামলায় হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য মেলেনি।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকালে ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই সফলভাবে প্রতিহত করা হয়েছে। আইডিএফ জানায়, এটি ছিল চলতি সপ্তাহে হুতি বিদ্রোহীদের চতুর্থ হামলা।
ইসরায়েলি টেলিভিশন চ্যানেল-১২ জানায়, হামলার পর কেন্দ্রীয় অধিকৃত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশ্রয়কেন্দ্রের দিকে পালানোর সময় হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত হন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, সাইরেন বাজার সঙ্গে সঙ্গে হাজারো মানুষ বোমা শেল্টারের দিকে দৌঁড়াচ্ছে। বেন-গুরিয়ন বিমানবন্দর বন্ধ করে দেওয়ায় বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে।
এদিকে, ইয়েমেনের হুতি গোষ্ঠী এখনো আনুষ্ঠানিকভাবে শনিবারের হামলার দায় স্বীকার করেনি। তবে শুক্রবার তারা দাবি করে, মধ্য ও দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং লোহিত সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরিতে আঘাত করেছে।
বিশ্লেষকরা বলছেন, গাজা ও লেবাননের সীমান্ত উত্তেজনার মধ্যেই ইয়েমেন থেকে এমন ধারাবাহিক হামলা ইসরায়েলকে নতুন কৌশলগত চাপের মধ্যে ফেলছে।

এই বিভাগের আরও খবর
সানা পুনর্দখলের লক্ষ্য, হুতিদের বিরুদ্ধে ইয়েমেন সরকারি বাহিনীর পাল্টা অভিযান
ইয়েমেনে নতুন করে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়েছে।…
গাজাবাসীকে সরানোর পরিকল্পনা নিয়ে ইসরায়েলি মন্ত্রীদের নতুন তৎপরতা, হামলায় বাড়ছে প্রাণহানি
ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেওয়ার…
গাজায় ধ্বংসস্তূপ সরিয়ে গণহত্যার প্রমাণ নষ্টের চেষ্টা করছে ইসরায়েল: হামাস
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপকভাবে ধ্বংসস্তূপ অপসারণ ও গুঁড়িয়ে…
আনাক ক্রাকাতাউয়ের অগ্ন্যুৎপাত, জাকার্তার প্রধান বিমানবন্দরে ফ্লাইট স্থগিত
ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর ছাই ছড়িয়ে…
কাতারে হামলার কথা প্রকাশ্যে স্বীকার নেতানিয়াহুর, গাজায় কাতারি অর্থ নিয়েও দিলেন ব্যাখ্যা
কাতারের রাজধানী দোহায় গত বছর হামলা চালানোর কথা…
সর্বশেষ খবর
1.
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মিরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩০
রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ…
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ পরিদর্শনে তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার…
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জাল (স্থানীয়ভাবে পরিচিত…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল সরদার (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ পুলিশ।…
