বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে, হিলি স্থলবন্দর বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের
- নিজস্ব প্রতিবেদক
- আগস্ট ৩০, ২০২৬
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ রোববার (৩০ আগস্ট) থেকে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার অভিযোগে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় রপ্তানিকারক সংগঠনের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মণ্ডল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বাংলাদেশের বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে বিষয়টি জানানো হয়।
হিলি বন্দরের শুল্ক কর্মকর্তা পারভেজ আহমেদ বলেন, ‘আমরা ভারতের ব্যবসায়ীদের তরফ থেকে এ ধরনের একটা চিঠি পেয়েছি।’
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন বলেন, শনিবার রাতে ভারতের ‘হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন’ থেকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় ভারতের হিলি স্থলবন্দর কিছুটা পিছিয়ে পড়েছে।
তিনি বলেন, ‘এ কারণে ভারতীয় হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বাণিজ্য নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। তাই সেখানকার সৃষ্ট জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত তারা রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য এই বন্দর দিয়ে বাংলাদেশে কোনো পণ্য রপ্তানি না করার এবং বাংলাদেশ থেকে পণ্য আমদানি না করার সিদ্ধান্ত নিয়েছেন।’
শনিবার রাতে ফোনে হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিকাশ মণ্ডল বলেন, ‘আপনারা যেটা শুনেছেন, সেটা সত্য। আমরা বন্দর ব্যবহারকারীরা যৌথভাবে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমরা পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় পেরে উঠছি না। সেসব স্থলবন্দরে যথেষ্ট সুযোগ-সুবিধা রয়েছে। কিন্তু আমরা ব্যবসায়ীরা প্রতিনিয়ত হিলি স্থলবন্দরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কোণঠাসা হচ্ছি। তাই রোববার থেকে বাংলাদেশে কোনো ধরনের পণ্য রপ্তানি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ থেকেও কোনো ধরনের পণ্য আমদানি করা হবে না।’
বিকাশ মণ্ডল বলেন, ‘আমাদের ব্যবসায়িক স্বার্থ বজায় না থাকলে এই সিদ্ধান্ত অনির্দিষ্টকালের জন্য কার্যকর হবে।’
এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. জাকারিয়া জানিয়েছেন, পাসপোর্ট ও বৈধ ভিসা থাকলে ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে যাত্রীরা বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচল করতে পারবেন। ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম প্রতিদিন স্বাভাবিক রয়েছে।
তবে ভারতীয় ব্যবসায়ীদের এ সিদ্ধান্তের ফলে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এই বিভাগের আরও খবর
বন ও পরিবেশ রক্ষায় কুয়াকাটায় ম্যানগ্রোভ সম্মেলন
উপকূলীয় পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকা রক্ষায় ম্যানগ্রোভ…
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘স্লেন্ডার সানফিশ’
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলের জালে ধরা…
কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে জখম
পটুয়াখালীর কলাপাড়ায় শাহআলম হাওলাদার (৬০) নামের এক আওয়ামীলীগ…
বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল বিরল ‘টাইটান ট্রিগারফিশ’
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে…
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
সৌদি আরবের তায়েফ শহরে মো. কামরুল জামান (৩৭)…
সর্বশেষ খবর
1.
2.
তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
- ১৪ ঘণ্টা আগে
3.
5.
বন ও পরিবেশ রক্ষায় কুয়াকাটায় ম্যানগ্রোভ সম্মেলন
- ১৪ ঘণ্টা আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে চার নারী ও চার পুরুষকে…
সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তির যোগসূত্রের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ঘটনায় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের যোগসূত্র পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো.…
খনির স্বয়ংক্রিয় প্রযুক্তির অভিজ্ঞতা কাজে লাগিয়ে এআইয়ে বড় বিনিয়োগ ক্যাটারপিলারের
১৬ লাখ সংযুক্ত যন্ত্র থেকে বিপুল ডেটা; কর্মীদের এআই, রোবোটিকস ও অটোনমি প্রশিক্ষণে পাঁচ বছরে ১০ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা…
রাষ্ট্রপতির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, চীন সফরের আমন্ত্রণ
৩০ চীনা কোম্পানির ৫০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা; এক লাখ কর্মসংস্থান, তিস্তা প্রকল্প, ‘টু প্লাস টু’ সংলাপ ও রোহিঙ্গা সংকট…
গুমে জড়িত ব্যক্তি যত ক্ষমতাবানই হোক, বিচার হবে: রাষ্ট্রপতি
‘স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না’; গুমের শিকার পরিবারগুলোর সামাজিক নিরাপত্তা, চিকিৎসা, শিক্ষা, জীবিকা ও পুনর্বাসনের দায়িত্ব নিতে রাষ্ট্রের…
সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই, পুলিশের শোক
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. এম. এনামুল হক আর নেই। রোববার (৩০ আগস্ট) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়…
বাসাবোয় ঝুটের টিনশেড গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
রাজধানীর খিলগাঁও থানার বাসাবো এলাকায় ঝুটের টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা প্রাণহানির…
মনিরামপুরে আনসার-ভিডিপির হস্তক্ষেপে বাল্যবিবাহ প্রতিরোধ
যশোরের মনিরামপুর উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের তাৎক্ষণিক ও দায়িত্বশীল তৎপরতায় ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে।…

