নামাজ ও মানুষের অধিকার রক্ষার ওপর গুরুত্ব দিলেন সহিদ উদ্দিন মাইজভান্ডারী
- নিজস্ব প্রতিবেদক
- ১৮ ঘণ্টা আগে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (দ.)-এর আদর্শ অনুসরণ করে সত্য, ন্যায়, মানবিকতা ও সম্প্রীতির সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনিয়া সহিদীয়া মাইজভান্ডারীয়ার প্রধান পৃষ্ঠপোষক শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী।
তিনি বলেন, নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। একই সঙ্গে অন্যের অধিকার রক্ষা করতে হবে এবং কারও হক নষ্ট করা থেকে বিরত থাকতে হবে।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে ঐতিহাসিক ১২ রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী বলেন, মহানবী হজরত মুহাম্মদ (দ.)-এর পৃথিবীতে আগমন সমগ্র মানবজাতির জন্য আল্লাহর বিশেষ রহমত। তিনি মানুষকে সত্য, ন্যায়, ক্ষমা, সহনশীলতা ও মানবমর্যাদা প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন।
তিনি বলেন, মহানবী (দ.)-এর শিক্ষা শুধু ধর্মীয় জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের সামগ্রিক জীবন পরিচালনার ক্ষেত্রেও তাঁর আদর্শ অনুসরণীয়। মহানবীর জীবনাদর্শ ধারণ করতে পারলে সমাজ থেকে হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর করে শান্তিপূর্ণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
দরুদ পাঠের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, হাশরের মাঠে কোনো আমলনামা কবুল না হলেও দরুদ কবুল হবে। এ সময় তিনি উপস্থিত সবাইকে বেশি বেশি দরুদ পাঠের আহ্বান জানান।
ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ বলেন, ‘মিলাদ আগে, সিরাত পরে।’ ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যারা বিরোধিতা করেন, তাদের সমালোচনা করে তিনি বলেন, তারা ইয়াজিদের ইসলামের পক্ষে, আর আমরা হোসাইনী ও মদিনার ইসলামের পক্ষে।
নামাজের গুরুত্বারোপ করে তিনি বলেন, আল্লাহর নামে নামাজ শুরু হয়। তাই কোনো অবস্থাতেই নামাজ পরিত্যাগ করা উচিত নয়। পাশাপাশি ব্যক্তিজীবন ও সামাজিক জীবনে মানুষের অধিকার রক্ষা এবং অন্যের হক আদায়ে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, ঈদে মিলাদুন্নবী (দ.) কেবল আনন্দ-উৎসবের বিষয় নয়; এটি মহানবী (দ.)-এর জীবন, কর্ম ও আদর্শ নিজেদের জীবনে ধারণ করারও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তাঁর সুন্নাহ ও মানবিক মূল্যবোধ অনুসরণের মধ্য দিয়েই এ দিনের প্রকৃত শিক্ষা বাস্তবায়ন করা সম্ভব।
অনুষ্ঠানে মুফতি আব্দুল মতিন চাঁদপুরী, মুফতি নজরুল ইসলাম রেজভী ও মাওলানা নজরুল ইসলাম মুন্সীগঞ্জীসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম বক্তব্য দেন। এতে সংগঠনের নেতৃবৃন্দ, আশেকান ও ভক্তরা অংশ নেন।
আলোচনা সভা শেষে শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর নেতৃত্বে একটি জশনে জুলুশ বের করা হয়। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হওয়া জুলুশটি মৎস্য ভবন, প্রেসক্লাব ও হাইকোর্ট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে জোহরের নামাজ শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।
এই বিভাগের আরও খবর
সংযুক্ত পৃথিবীতে নিঃসঙ্গ মানুষ
বিশ্বায়ন, প্রযুক্তি ও হারিয়ে যাওয়া মানবিক স্পর্শের দর্শন…
আত্মীয়তার বন্ধন: ইসলামের দৃষ্টিতে মানবিকতা, দায়িত্ব ও জান্নাতের পথ
মানুষ একা বেঁচে থাকার জন্য সৃষ্টি হয়নি। জন্মের…
২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমে ১ লাখ ৩০ হাজার টাকা, সরকারি প্যাকেজ শুরু ৫.০৫ লাখ টাকা থেকে
ঢাকা, ২১ জুলাই ২০২৬: ২০২৭ সালের হজযাত্রীদের জন্য…
সময়ানুবর্তিতা: মহানবী (সা.)-এর জীবন থেকে অনন্য শিক্ষা
ইসলামী জীবন আল্লাহ তাআলার দেওয়া অসংখ্য নিয়ামতের মধ্যে…
জিলহজের প্রথম ১০ দিন: ইবাদত, ত্যাগ ও আত্মশুদ্ধির মহিমান্বিত সময়
ইসলামী বর্ষপঞ্জির দ্বাদশ ও সর্বশেষ মাস জিলহজ মুসলিম…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
দুর্গম এলাকার শিক্ষকদের সুবিধা নিশ্চিতে ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গম এলাকার শিক্ষকদের সুবিধা নিশ্চিত করতে নির্দিষ্ট বিদ্যালয়ভিত্তিক দুর্গম ভাতা প্রদানের বিষয়ে নতুন নীতিমালায় ব্যবস্থা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে…
কানাইঘাটে কাতার দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর পরিবার পেল ৩ লাখ টাকা করে অনুদান
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ…
বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান আযাদ
ষড়যন্ত্র ও চক্রান্ত করে জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা থামানো যাবে না উল্লেখ করে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম…
কক্সবাজারে ট্রলারডুবিতে নিউজিল্যান্ডের নাগরিকের মরদেহ উদ্ধার
কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টে বিদেশি পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নিউজিল্যান্ডের নাগরিক আলবার্ট জংয়ের মরদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায়…
সংসদের তৃতীয় অধিবেশনে ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হতে পারে: চিফ হুইপ
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হতে পারে বলে জানিয়েছেন সংসদের চিফ…
খুলনায় মাদরাসার পাশ থেকে মাটিচাপা দেওয়া কাটা পা উদ্ধার
খুলনা নগরীর লবণচরা থানার মাদানী নগর এলাকায় একটি মাদরাসার পাশ থেকে মাটিচাপা দেওয়া মানুষের একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ।…
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির পাঁচ দিনব্যাপী আয়োজন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া কর্মসূচির…
আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও জবাবদিহিতার আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ…

