সহকর্মীর মেয়ের বিয়েতে আনসার-ভিডিপি সদস্যদের ২ লাখ টাকার সহায়তা
- নিজস্ব প্রতিবেদক
- ১৮ ঘণ্টা আগে
স্বামীহারা ভিডিপি সদস্যার পরিবারের পাশে দাঁড়ালেন সহকর্মীরা
নীলফামারীতে আর্থিক সংকটে থাকা এক ভিডিপি সদস্যার মেয়ের বিয়ের খরচ জোগাতে সম্মিলিতভাবে দুই লাখ টাকার সহায়তা তহবিল গড়ে তুলেছেন আনসার-ভিডিপির সদস্যরা। সহকর্মীদের এই সহযোগিতায় শেষ পর্যন্ত বিয়ের আয়োজন সম্পন্ন করেছে পরিবারটি।
সহায়তা পাওয়া ভিডিপি সদস্যা লুৎফা বেগম নীলফামারী সদর উপজেলার ১৩ নম্বর চড়াইখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আনসার-ভিডিপির দেওয়া তথ্য অনুযায়ী, তিনি বর্তমানে মানসিক ভারসাম্যহীন। ২০০০ সালে সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর পর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছেন।
লুৎফা বেগম ১৯৯৭ সালে ভিডিপির মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন। পরে তিনি সেলাই প্রশিক্ষণও সম্পন্ন করেন। স্বামীর মৃত্যুর পর সন্তানদের নিয়ে আর্থিক সংকটের মধ্যে পড়ে তার পরিবার।
মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় ছিল পরিবার
লুৎফা বেগমের মেয়ে স্মৃতি আক্তার অভাব-অনটনের মধ্যেই বেড়ে ওঠেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুর পর আর্থিক পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। একপর্যায়ে স্মৃতির বিয়ে ঠিক হলেও প্রয়োজনীয় ব্যয় বহন করা পরিবারের পক্ষে কঠিন হয়ে ওঠে।
বিষয়টি জানতে পেরে পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন চড়াইখোলা ইউনিয়নের ইউনিয়ন দলনেত্রী মোর্শেদা পারভিন। তার সঙ্গে যুক্ত হন ১ নম্বর ওয়ার্ডের আনসার ও ভিডিপির সদস্যরা।
নিজেদের অর্থে গড়লেন ২ লাখ টাকার তহবিল
কোনো প্রাতিষ্ঠানিক বরাদ্দের পরিবর্তে সদস্যরা নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে সহায়তা তহবিল গড়ে তোলেন। সবার সম্মিলিত সহযোগিতায় তহবিলের পরিমাণ দাঁড়ায় দুই লাখ টাকা।
সংগৃহীত অর্থ স্মৃতি আক্তারের বিয়ের প্রয়োজনীয় ব্যয় মেটাতে দেওয়া হয়। পরে গত ১৪ আগস্ট তার বিয়ে সম্পন্ন হয়।
একজন অসহায় সহকর্মীর পারিবারিক সংকটে আনসার-ভিডিপির স্থানীয় সদস্যদের সম্মিলিতভাবে এগিয়ে আসার এ ঘটনা বাহিনীর সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে।
এই বিভাগের আরও খবর
পরিচয় গোপন করে পাসপোর্ট তৈরির চেষ্টার অভিযোগ, ঝালকাঠিতে ২ রোহিঙ্গা নারী আটক
ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয় ব্যবহার করে…
দুর্ধর্ষ জঙ্গিসহ এখনো পলাতক ৬৯০ বন্দি
নরসিংদী কারাগার থেকেই পালিয়েছিলেন ৮২৬ জন, দেশের কারাগারে…
সামনের গাড়িতে ধাক্কা, দাউদকান্দিতে পুড়ে ছাই স্লিপার কোচ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে রয়েল কক্স পরিবহনের…
ঢাকা-চট্টগ্রামসহ ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস
দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে…
টাঙ্গুয়ার হাওরে আনসারের অভিযানে অবৈধ কারেন্ট জাল ও কিরণমালা বাইর জব্দ, ৪ জনকে জরিমানা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে মাছ শিকার…
সর্বশেষ খবর
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সামিটের প্রায় ২ হাজার কোটি টাকা কর ফাঁকির অভিযোগ, ৭ পরিচালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি
দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের অন্যতম বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান সামিট গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় দুই হাজার কোটি টাকা কর…
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানাসহ ৬ সংসদ সদস্য
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ছয় সংসদ সদস্য। তাদের মধ্যে কয়েকজন…
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক…
মিরপুর বিআরটিএ কার্যালয়ে আনসারের অভিযানে ৩ দালাল আটক, ৩০ দিনের কারাদণ্ড
রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম…
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দীর্ঘদিন বিএনপির…
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০…
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোটে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি…
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ…

