আইনাঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখতে ভূমিকা রাখছে ল’ রিপোর্টার্স ফোরাম : অ্যাটর্নি জেনারেল
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ৮, ২০২৫
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ল’ রিপোর্টার্স ফোরাম সুপ্রিম কোর্ট ও আইনাঙ্গনকে এমনভাবে তুলে ধরছে যাতে কেউ দুর্নীতি করতে চাইলেও চিন্তা করে। আবার সৎ কাজেও অনুপ্রাণিত হয়। তিনি বলেন, “আইন অঙ্গন যে বাংলাদেশের কেন্দ্রবিন্দু হতে পারে, হাইকোর্ট দেশের সবকিছুতেই হস্তক্ষেপ করতে পারে, এবং হাইকোর্টের যে ব্যাপক ক্ষমতা, তা ল’ রিপোর্টার্স ফোরামের মাধ্যমে সারাদেশ জানতে পারছে। ল’ রিপোর্টার্স ফোরামের সংবাদগুলো যখন প্রচার হয়, বিচারকরাও অনুপ্রাণিত হন, কারণ তারাও খবরের শিরোনাম হয়ে অবদান রাখতে চান।”
মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীতে ল’ রিপোর্টার্স ফোরামের ২০২৫-২০২৬ সালের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ বছর ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন হাসান জাবেদ এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন। সহসভাপতি হয়েছেন আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা, যুগ্ম সম্পাদক আরাফাত মুন্না, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদ আখতার, এবং প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস তানভী। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ওয়াকিল আহমেদ হিরন, বিকাশ নারায়ণ দত্ত, হাবিবুর রহমান ও ফজলুল হক মৃধা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, “ল’ রিপোর্টার্স ফোরামের সাংবাদিকরা সাধারণ সাংবাদিকের মতো নন। তারা আইনজীবীদের সঙ্গে থাকতে থাকতে প্রায় আইনজীবী হয়ে গেছেন। আইন অঙ্গনের বিষয়, নিয়ম-কানুন বুঝতে হয়। তাই অন্য অঙ্গনের রিপোর্টারদের চেয়ে তাদের অবস্থান আলাদা, যার প্রতিফলন তাদের রিপোর্টিংয়ে উঠে এসেছে।”
তিনি বলেন, “এখন দেশে সংকট চলছে। অন্তবর্তীকালীন সরকার রয়েছে, নিয়মিত সরকার নেই। সবকিছু মিলিয়ে অনেক ষড়যন্ত্র হবে দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে। আশা করি সাংবাদিক ও আইনজীবীরা মিলে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে একসঙ্গে কাজ করবে।”
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “আমরা ল’ রিপোর্টার্স ফোরামের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। আমরা ভবিষ্যতেও একসঙ্গে কাজ করব। তবে পেশাজীবী হিসেবে একে অপরের পেশার প্রতি সম্মান রাখব।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ শাহজাহান সাজু, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার শেখ আলী আহমেদ খোকন, মোহাম্মদ শিশির মনির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটির সদস্য সচিব গাজী তৌহিদুর রহমান, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব জামিউল হক ফয়সাল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস হোসেন ও নজরুল ইসলাম মিঠু প্রমুখ।
নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি সালেহ উদ্দিন আহমেদ, আশুতোষ সরকার, সাঈদ আহমেদ খান, মাশহুদুল এবং প্রতিষ্ঠাতা সদস্য সচিব কাজী আব্দুল হান্নানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠাবার্ষিকী র্যালির পরিবর্তে জনবান্ধব কর্মসূচিতে ডিএমপির ধন্যবাদ বিএনপিকে
রাজধানীতে যানজট ও জনদুর্ভোগের কথা মাথায় রেখে বাংলাদেশ…
হাজীগঞ্জে ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার, উদ্ধার দুই ট্রাক ও কাটার
চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায়…
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নামে ভুয়া পরিচয়: ‘ছাত্র প্রতিনিধি’ দাবি মিথ্যা, জানাল মন্ত্রণালয়
‘চাঁদাবাজি করতে গিয়ে আটক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান…
যাত্রাবাড়ীতে ডাকাতির ঘটনায় বৃদ্ধের মৃত্যু, আহত স্ত্রী হাসপাতালে
রাজধানীর যাত্রাবাড়ীতে ডাকাতির ঘটনায় ইসমাইল হোসেন (৮০) নামে…
মানবতাবিরোধী অপরাধ: মোবারকের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে ১১ বছর পর আপিল শুনানি শুরু
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার কমান্ডার…
সর্বশেষ খবর
1.
রমজান: আত্মশুদ্ধি, সংযম ও সমাজ পরিবর্তনের এক মহাসুযোগ
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
2.
বিএনপির মাহেন্দ্রক্ষণ আজ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৭, ২০২৬
3.
ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
4.
চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
5.
শপথ অনুষ্ঠান উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
- ফেব্রুয়ারী ১৬, ২০২৬
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নতুন সরকার শপথের আগেই আন্দোলনের ডাক ভালো লক্ষণ নয়: মেজর (অব.) হাফিজ
নতুন সরকার এখনো শপথ গ্রহণ না করতেই আন্দোলনের কর্মসূচি ঘোষণাকে “ভালো লক্ষণ নয়” বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য…
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে…
দুই মাস পর মাঠে ফিরলেন নেইমার, বড় জয়ে সান্তোস
দুই মাসের বেশি সময় চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে ফিরেছেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের…
রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত
পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল…
বিশ্বকাপে প্রথম জয়ে সুপার এইটের আশা টিকিয়ে রাখল আফগানিস্তান
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়ে যায় আফগানিস্তান। সুপার এইটে ওঠার সম্ভাবনাও তখন অনিশ্চিত হয়ে পড়ে। তবে তৃতীয়…
যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে…
পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার…
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ: আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যের বার্তা
মীর্জা মসিউজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে…

