বাবার হাতে খুন হল ছেলেঃ হাজারীবাগে পারিবারিক কলহের জেরে রক্তাক্ত রাত
- প্রান্তকাল ডেস্ক
- জুন ১৫, ২০২৫
ঢাকা, ১৫ জুন ২০২৫
রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকায় পারিবারিক কলহের জেরে বাবার ধারাল অস্ত্রের আঘাতে খুন হয়েছে এক কিশোর। নিহতের নাম রাহাবুল ইসলাম রাসেল (১৬)। সে স্থানীয় একটি হোটেলে কাজ করত।
শনিবার (১৪ জুন) দিবাগত রাত পৌনে ১১টার দিকে ঝাউচর আমলা টাওয়ার রোডের একটি বাড়ির নিচতলার ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক।
নিহত রাসেলের মামা হুমায়ুন কবির জানান, ঘটনার পর ঘাতক বাবা জুয়েল রানা নিজেই ফোন করে জানান যে তিনি তার ছেলেকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেছেন এবং তাকে দ্রুত হাসপাতালে নিতে বলেন। পরে স্থানীয় বাসিন্দারা রাসেলকে উদ্ধার করে প্রথমে নিকটবর্তী একটি হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাতেই ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়, কিন্তু শেষরক্ষা হয়নি।
রাসেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলায়। তিন ভাইয়ের মধ্যে রাসেল ছিল মেঝ। তার বড় ভাই পশু চিকিৎসক এবং ছোট ভাই মাদ্রাসা ছাত্র—দুজনেই গ্রামে থাকেন। রাসেল এবং তার বাবা জুয়েল রানা হাজারীবাগের ঝাউচরে ভাড়া থাকতেন, আর মা শাহনাজ জর্ডানে প্রবাসী।
পারিবারিক সূত্র জানায়, মা শাহনাজ ছেলে রাসেলকে বিদেশে নিতে চাইছিলেন। কিন্তু জুয়েল রানা নিজেই বিদেশে যেতে চেয়ে এতে বাধা দিচ্ছিলেন। তাকে না নিলে তিনি সংসার ছাড়বেন, অন্য বিয়ে করবেন—এমন হুমকিও দিতেন। দীর্ঘদিনের এই পারিবারিক কলহ থেকেই ছেলেকে হত্যার ঘটনা ঘটেছে বলে মনে করছে পরিবার।
পুলিশ জানিয়েছে, মরদেহটি ঢামেকের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন। অভিযুক্ত পিতা জুয়েল রানাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
তুরাগ নদীতে বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার
ঢাকার তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশের…
বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেছে দুটি গরুও
টাঙ্গাইল, ৫ জুন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে…
নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে নিহত চৌদ্দগ্রামের সোহাগ, মরদেহ দেশে আনতে হাইকমিশনের উদ্যোগ
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে…
স্ত্রীর পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, পিবিআইয়ের তদন্তে স্বামী-স্ত্রী গ্রেপ্তার; আদালতে দোষ স্বীকার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সংঘটিত জাহাঙ্গীর…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…

