বরখাস্ত সেনা সদস্যদের বিক্ষোভে উত্তেজনা, সেনাবাহিনীর শান্তিপূর্ণ সমাধানের আহ্বান
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৯, ২০২৫
চাকরিতে পুনর্বহাল, শাস্তি মওকুফ ও আর্থিক ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবিতে বরখাস্ত ও অব্যাহতিপ্রাপ্ত সেনা সদস্যদের বিক্ষোভে উত্তেজনা দেখা দিয়েছে। রবিবার (১৮ মে) জাতীয় প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে কিছু অনভিপ্রেত ঘটনার মধ্য দিয়ে পরিস্থিতি জটিল আকার ধারণ করে।
বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে আশ্বস্ত করতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল প্রেসক্লাবে উপস্থিত হন। তারা অত্যন্ত ধৈর্য ও আন্তরিকতার সাথে বিক্ষোভকারীদের বক্তব্য শোনেন এবং প্রচলিত বিধি-বিধান অনুসারে তাদের দাবিদাওয়া যাচাই ও সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
প্রতিনিধি দল বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানান, তারা যেন তাদের অভিযোগ কোনো তৃতীয় পক্ষ বা প্রতিষ্ঠানের ব্যানারে না তুলে ধরে বরং সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেন।
৮০২টি আবেদন প্রক্রিয়াধীন, সেনাবাহিনীর মানবিক বিবেচনা
সেনাবাহিনী জানিয়েছে, এ ধরনের বরখাস্ত/অব্যাহতিপ্রাপ্ত সদস্যদের পক্ষ থেকে মোট ৮০২টি আবেদন গৃহীত হয়েছে। এর মধ্যে ১০৬টি আবেদন ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়েছে এবং বাকি আবেদনসমূহ প্রক্রিয়াধীন রয়েছে। বাহিনী এসব আবেদন অত্যন্ত মানবিক ও আন্তরিকতার সঙ্গে বিবেচনা করছে।
অনভিপ্রেত ঘটনার নিন্দা
তবে দুঃখজনকভাবে, শান্তিপূর্ণ আলোচনার পর ফেরার সময় সেনাবাহিনীর প্রতিনিধি দলের গাড়ির সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন কিছু উশৃঙ্খল বরখাস্ত সদস্য। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও অশ্রাব্য স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধ্য হয়ে কিছু বিশৃঙ্খল ব্যক্তিকে ছত্রভঙ্গ করে।
বাংলাদেশ সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, যেকোনো ধরনের উসকানিমূলক আচরণ, জনস্বার্থবিরোধী কার্যক্রম বা বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা কখনোই কাম্য নয়। সেনাবাহিনী সর্বাবস্থায় সংবেদনশীলতা, সহমর্মিতা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনে বদ্ধপরিকর।
সেনাবাহিনী সবাইকে সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানিয়েছে।
এই বিভাগের আরও খবর
রামপালে কয়লার বদলে ৪৬০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প
দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা…
র্যাব বিলুপ্ত না করে সংস্কারের বার্তা সংসদীয় কমিটির
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত…
সর্বশেষ খবর
1.
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জাল (স্থানীয়ভাবে পরিচিত…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল সরদার (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ পুলিশ।…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৬ শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঘটনার একদিন পর…
তিন দশক পেরোল খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন
শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের তিন দশক পূর্ণ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, কেক…

