কোরবানির ঈদ সামনে রেখে আমিন বাজার ল্যান্ডফিলে ডিএনসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৮, ২০২৫
ঢাকা, ১৮ মে ২০২৫
আসন্ন ঈদ উল আজহাকে ঘিরে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতি পরিদর্শনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ আজ রবিবার সকালে আকস্মিকভাবে আমিন বাজার ল্যান্ডফিল ঘুরে দেখেন।
এ সময় তিনি বর্জ্যবাহী পরিবহন চালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সুষ্ঠু ও নিরাপদ বর্জ্য অপসারণে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
প্রশাসক লিচেট ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করে প্ল্যান্টটির কার্যক্ষমতা বৃদ্ধি এবং পরিশোধিত পানি পরীক্ষার জন্য নমুনা ল্যাবে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে লিচেট যেন নদী বা জলাশয়ে না পড়ে, সে বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দেন।
তিনি বলেন, “বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশবান্ধব করতে আমাদের নিরবচ্ছিন্ন প্রস্তুতি রয়েছে। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল নিশ্চিতে কোনো ঘাটতি রাখা হবে না।”
পরিবহন চালকদের পক্ষ থেকে পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল হোসেন ভূইয়া এবং সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন ভূইয়া বিভিন্ন সমস্যা তুলে ধরলে প্রশাসক তাদের আশ্বস্ত করেন—সমস্ত সমস্যার দ্রুত সমাধান এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হবে।

দুইটি ডাম্পিং স্টেশনের খাড়া প্রবেশপথ মেরামতে প্লাস্টিক গ্রিড বসানোর নির্দেশ দেন এবং রাস্তা জরুরিভিত্তিতে চওড়া করার তাগিদ দেন।
প্রশাসক আরও জানান, ২০১৭ সালে পরিপূর্ণ হয়ে যাওয়া আমিন বাজার ল্যান্ডফিলে নতুনভাবে নির্ধারিত স্থানে এবারের কোরবানির বর্জ্য ডাম্পিং করা হবে। এছাড়া ঢাকা সেনানিবাস এলাকার বর্জ্য ফেলার জন্যও স্থান নির্ধারণ করা হয়েছে।
পরে তিনি ডাম্পিং স্টেশনে পরে থাকা অচল স্কেভেটরগুলো মেরামতের নির্দেশ দেন, যাতে কোরবানির বর্জ্য অপসারণে এসব ব্যবহার করা যায়।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন আমিন বাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্প পরিচালক এস.এম. শফিকুর রহমান, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ ফরহাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
তুরাগ নদীতে বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার
ঢাকার তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশের…
বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেছে দুটি গরুও
টাঙ্গাইল, ৫ জুন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে…
নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে নিহত চৌদ্দগ্রামের সোহাগ, মরদেহ দেশে আনতে হাইকমিশনের উদ্যোগ
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে…
স্ত্রীর পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, পিবিআইয়ের তদন্তে স্বামী-স্ত্রী গ্রেপ্তার; আদালতে দোষ স্বীকার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সংঘটিত জাহাঙ্গীর…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
