১৮ কোটি মানুষের ভবিষ্যৎ নির্ভর করে ছাত্রদের প্রস্তুতির ওপর: ড. মঈন খান
“যদি ছাত্ররা তাদের কাঁধে তুলে নেওয়া কঠিন দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে ব্যর্থ হবে ১৮ কোটি মানুষ, ব্যর্থ হবে বাংলাদেশ”—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এমন হুঁশিয়ারি দিয়েছেন রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক বৃত্তি প্রদান ও আলোচনা সভায়। বুধবার সন্ধ্যায় মহানগরীর সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা […]








