বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

গোপালগঞ্জ সংঘর্ষে গুলিবিদ্ধ রিকশাচালকের মৃত্যু, ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ রিকশাচালক রমজান মুন্সি (৩২) মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা […]

মুগদা মেডিকেল ও মাগুরা ওজোপাডিকোতে দুর্নীতি, দুদকের এনফোর্সমেন্ট অভিযানে চাঞ্চল্যকর তথ্য

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিটের পৃথক দুটি অভিযানে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং মাগুরা ওজোপাডিকো কার্যালয়ে সেবা খাতে অনিয়ম ও অর্থ আত্মসাতের চিত্র উঠে এসেছে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকার প্রধান কার্যালয় এবং ঝিনাইদহের সমন্বিত জেলা কার্যালয় থেকে পরিচালিত এই অভিযান দু’টিতে ছদ্মবেশে উপস্থিত থেকে তদন্ত করে গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ […]

আশুলিয়ায় দলিল লেখকদের আন্দোলনে অচলাবস্থা, রাজস্ব হারাচ্ছে সরকার

ঢাকার আশুলিয়ায় দলিল লেখকদের চলমান আন্দোলনের কারণে সাব-রেজিস্ট্রি অফিসে জমির দলিল সম্পাদন কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। এতে স্থবির হয়ে পড়েছে জমি কেনাবেচার প্রক্রিয়া। বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতা-বিক্রেতারা। একই সঙ্গে বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেল অভিযোগ করেছেন, আশুলিয়া দলিল লেখক কল্যাণ সমিতির আহ্বায়ক আলমগীর হোসেন এবং তাঁর ঘনিষ্ঠ […]

তরিকুল হত্যা মামলায় পাঁচ আসামি গ্রেফতার, উদ্ধার বিদেশি পিস্তল

যশোর, ১৭ জুলাই ২০২৫ যশোরের অভয়নগরে আলোচিত তরিকুল হত্যা মামলার তদন্তে অগ্রগতি হয়েছে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সচল বিদেশি পিস্তল ও এক রাউন্ড তাজা গুলিও উদ্ধার করা হয়েছে। পুলিশের তথ্যমতে, ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুরুল হক ভুঞার নেতৃত্বে এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের […]

উদীচী সভাপতি বদিউর রহমানের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোক

১৭ জুলাই ২০২৫, ঢাকা বাংলাদেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান আর নেই। বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে […]

গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ জারি, সেনাবাহিনীর গুলি, সহিংসতায় উত্তপ্ত পরিস্থিতি

স্টাফ রিপোর্টার গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ও গাড়িবহরে হামলার ঘটনার পর ২২ ঘণ্টার কারফিউ জারি করেছে প্রশাসন। বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৬টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বুধবার বিকেল পৌনে ৩টার দিকে গোপালগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভা শেষে ফেরার পথে নেতাদের গাড়িবহরে […]

লাল সবুজ বাসে যাত্রীকে মারধরের ঘটনায় সোনাইমুড়ীতে দুইজন গ্রেফতার

নোয়াখালীর সোনাইমুড়ী থানার বিশেষ অভিযানে লাল সবুজ পরিবহনের বাসে যাত্রীকে মারধরের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) ভোর রাতে সোনাইমুড়ী পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরিফুল ইসলাম ও জাহিদুল ইসলাম হৃদয় নামের দুইজনকে গ্রেফতার করা হয়। সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোরশেদ আলম জানান, “তথ্য প্রযুক্তির সহায়তায় এবং ভিডিও ফুটেজ পর্যালোচনা করে […]

আনসার একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে গাজীপুরে আনসার ও ভিডিপি একাডেমি প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি একাডেমির চত্বরে একটি বৃক্ষের চারা রোপণ করে কর্মসূচির সূচনা করেন। […]

কমলগঞ্জে ময়ুর মিয়া হত্যা রহস্য উদঘাটন, ধারালো চাকুসহ মূল আসামি গ্রেফতার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ময়ুর মিয়া (৬০) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত মূল আসামি রিপন দেবনাথ (৪০)-কে গ্রেফতার করা হয়েছে। তার স্বীকারোক্তির ভিত্তিতে হত্যায় ব্যবহৃত ধারালো চাকু, নিহতের মোবাইল ফোনের ভাঙা অংশ এবং সিমকার্ড উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, নিহত ময়ুর মিয়ার সঙ্গে রিপন দেবনাথের সুদের টাকার লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ […]

গোপালগঞ্জে সংঘর্ষের গুলিতে আহত যুবক ঢাকায়, অবস্থা আশঙ্কাজনক

গোপালগঞ্জ শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ সুমন বিশ্বাস (২০) নামে এক যুবককে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে গোপালগঞ্জ শহরের পাচুরিয়া এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহত সুমনকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে […]