বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

ওমরাহ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫ বাংলাদেশি

ওমরাহ পালন শেষে বাসায় ফেরার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ৩টার দিকে আবহা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সৌদি প্রবাসী মিজানুর রহমান মিজান (৪০), তাঁর স্ত্রী ফারজানা আক্তার সুমি (৩০), মেয়ে মেহের আফরোজ (১৩) ও দেড় বছর বয়সী সুবহা আক্তার। […]

যাত্রাবাড়ীতে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা মাহিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভগ্নিপতি মো. রাফি জানান, মাহিমের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। […]

পোস্তগোলা সেতুতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পথচারীরা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। […]

টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ, জামায়াত–শিবিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবিরের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহত বিএনপি কর্মী দেলোয়ার শেখ (৩৮), তাঁর স্ত্রী আমেনা বেগম (২৬) ও ভাতিজা কাউসার শেখসহ মোট পাঁচজন আহত হয়েছেন। […]

বিজয় দিবস উপলক্ষে ঢাকা কলেজে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

মহান বিজয় দিবসের ৫৫তম বার্ষিকী উপলক্ষে সাইকেল র‍্যালির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা কলেজ শাখা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে জাতীয় সংসদ ভবন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। এতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ […]

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো থেকে ৪০০০ ইয়াবা উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাদক চোরাচালান প্রতিরোধে এভিয়েশন সিকিউরিটি (AVSEC) বিভাগের তৎপরতায় রপ্তানি কার্গো থেকে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টা ৫ মিনিটে হ্যাঙ্গার গেট–৮ এ নিয়মিত তল্লাশির সময় এ ট্যাবলেটগুলো শনাক্ত হয়। বিমানবন্দরের নিরাপত্তায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব নিরাপত্তা কর্মী, বিমান বাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের […]

১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে সারাদেশে অর্ধদিবস কর্মবিরতি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের

১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণসহ বিভিন্ন দাবিতে ঢাকাসহ দেশের সব সরকারি হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে দুপুর ১২টা পর্যন্ত। এর আগে ৩০ নভেম্বর তারা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বহির্বিভাগ এলাকায় সমবেত হয়ে আন্দোলনের […]

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দাবির পোস্টে শিক্ষকের হুমকি—সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ বাস্তবায়নের দাবিতে ঘোষিত একটি বিক্ষোভ কর্মসূচির পোস্ট অফিসিয়াল গ্রুপে শেয়ার করাকে কেন্দ্র করে অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী শিক্ষক দ্বারা হুমকির মুখে পড়েছেন—এমন অভিযোগে তুমুল সমালোচনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে অর্থনীতি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ বাস্তবায়নের দাবিতে ডাকা আন্দোলনের পোস্ট বিভাগীয় অফিসিয়াল গ্রুপে শেয়ার করেন। […]

বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঢাকায় আরেক মামলা, তদন্তের নির্দেশ

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার অভিযোগে আলোচিত বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঢাকায় আরও একটি মামলা দায়ের হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলাটি করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোট্রমা সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগের বিষয়ে তদন্ত করে […]

রাতভর রাজধানী ও বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ–বাসে অগ্নিসংযোগ

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ সোমবার রায় ঘোষণার আগের রাতে রাজধানী ঢাকা ও বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটেছে। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকে দোয়েল চত্বর–শিক্ষাভবনমুখী সড়ক বন্ধ রাখা হয়েছে। পরিবেশ উপদেষ্টার বাসায় ককটেল রোববার রাত […]