জাপানে মেয়াদোত্তীর্ণ তারিখ ভুয়া দেখানোয় মিনিস্টপের ১,৬০০ দোকানে অনিগিরি বিক্রি স্থগিত
জাপানের জনপ্রিয় কনভেনিয়েন্স স্টোর চেইন মিনিস্টপ অনিগিরি (ভাতের বল) ও অন্যান্য রেডি-টু-ইট খাবারের বিক্রি সাময়িকভাবে বন্ধ করেছে। কারণ, তাদের কিছু দোকানের কর্মীরা খাবারের মেয়াদোত্তীর্ণ (এক্সপায়ারি) তারিখ ভুয়া দেখিয়েছেন। কোম্পানির তদন্তে জানা গেছে, কিছু কর্মী খাবার প্রস্তুতের এক-দুই ঘণ্টা পর পর্যন্ত কোনো লেবেল লাগাতেন না, যাতে খাবারের মেয়াদ দীর্ঘ দেখানো যায়। আবার কিছু দোকানে বাজারে ওঠানোর […]










