ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কালো দিবস’ পালিত
২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনাবলি স্মরণে ‘কালো দিবস’ পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। দিবসটি উপলক্ষে রোববার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন। এছাড়া ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ […]










