শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা, পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে আহত ৪ আনসার সদস্য
শরীয়তপুর সদর হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে দায়িত্বরত চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ ও চিকিৎসককে রক্ষায় এগিয়ে গিয়ে চার আনসার সদস্য আহত হয়েছেন। শনিবার (১৬ মে) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে শরীয়তপুর সদর উপজেলার ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। জানা গেছে, মো. লাল […]





