শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কোরবানিকেন্দ্রিক অর্থনীতি ৫.৭ বিলিয়ন ডলার, বিশ্বে শীর্ষে বাংলাদেশ

সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, দেশে কোরবানিকেন্দ্রিক অর্থনীতির আকার প্রায় ৫ দশমিক ৭ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৭০ হাজার কোটি টাকার বেশি। কোরবানির পশুর সংখ্যা, বাজারমূল্য, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনৈতিক প্রভাবের বিচারে বিশ্বে এই খাতে বাংলাদেশ শীর্ষ অবস্থানে রয়েছে। বিশ্বের মুসলিমপ্রধান দেশগুলোতে প্রতি বছর ঈদুল আজহা উপলক্ষে বিপুলসংখ্যক পশু কোরবানি করা হয়, যা […]

বোয়িংয়ের সঙ্গে বিমানের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি আজ

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা Boeing-এর সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি সই করতে যাচ্ছে। দীর্ঘ আলোচনার পর বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি সই হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। চুক্তি সই অনুষ্ঠানে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, কূটনীতিক এবং বিমান পরিবহন খাতের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বিমানের পক্ষে […]

লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর আজ থেকে কার্যকর

দেশে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছে। বুধবার সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনাসংক্রান্ত এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এ মূল্যবৃদ্ধির ঘোষণা দেন। পরে বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা […]

বিকাশ, নগদ ও রকেটে টাকা পাঠাতে আর বাধা নেই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আরোপিত মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সেবার সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার পর থেকে আগের মতোই লেনদেন চালু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচনে টাকার অপব্যবহার রোধে চার দিনের জন্য মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সীমিত করা হয়েছিল। এ সময় বিকাশ, নগদ ও […]

এলপিজির দাম বাড়বে নাকি কমবে—বিইআরসির সিদ্ধান্ত আজ

বেসরকারি খাতে ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন মূল্যহার আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সৌদি আরামকোর প্রকাশিত ডিসেম্বর মাসের সৌদি সিপি মূল্যকে ভিত্তি ধরে বিইআরসি সংশোধিত দাম নির্ধারণ করবে। সোমবার বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকারের স্বাক্ষরে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বিকাল ৩টায় […]

সোনার দাম আকাশছোঁয়া: বিদেশ থেকে গয়না আনার নিয়মে নতুন ছাড়

ঢাকা | ২০ অক্টোবর ২০২৫ দেশে সোনার দাম এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। বর্তমানে বাজারে ২২ ক্যারেট সোনার ভরি প্রতি দাম ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা—যা মধ্যবিত্ত পরিবারের নাগালের বাইরে চলে যাচ্ছে। ক্রমবর্ধমান দামের এই ধারা সাধারণ ক্রেতার গয়না কেনার আগ্রহও কমিয়ে দিয়েছে। তবে বিদেশফেরত যাত্রীদের জন্য সরকার শুল্কমুক্ত সুবিধা রেখেছে, যাতে তারা নির্দিষ্ট পরিমাণ […]

অক্টোবরের প্রথম ১২ দিনে রেমিট্যান্স প্রবৃদ্ধি ১৮.৯ শতাংশ

চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। এ সময়ে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১,১৮১ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৯ শতাংশ বেশি। সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত বছর অক্টোবরের প্রথম ১২ দিনে রেমিট্যান্স প্রবাহ ছিল ৯৯৩ […]

শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ: ফিন্যান্সিয়াল টাইমস

ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস (FT)-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ লাখ কোটি টাকা) পাচার হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) প্রকাশিত “Bangladesh’s Missing Billions: Stolen in Plain Sight” শীর্ষক ডকুমেন্টারিতে এই তথ্য উঠে আসে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনার […]

নগদের সাবেক এমডি তানভীর মিশুকসহ ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ

মোবাইল ফিন্যান্সিয়াল সেবাদাতা প্রতিষ্ঠান নগদ-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুকসহ ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সব বাণিজ্যিক ব্যাংকে পাঠানো এক চিঠিতে বিএফআইইউ এ নির্দেশনা দেয়। বিএফআইইউর নির্দেশনায় উল্লেখ করা হয়, সংশ্লিষ্টদের বেতন হিসাব ছাড়া অন্যান্য সব ধরনের লেনদেন স্থগিত রাখতে হবে। একই সঙ্গে এসব […]

সাদাপাথরে পাথরখেকোদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জেলা প্রশাসকের

‘আর একটি পাথরও যদি সরানো হয়, জীবন অতিষ্ঠ করে দেব। বাংলাদেশ সীমান্তের যেখানেই পাথর সরানোর চেষ্টা হবে, সেখান থেকেই অপরাধীদের ধরে আনা হবে।’— এভাবেই পাথরখেকোদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জের সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সতর্কবার্তা দেন। এ […]