শনিবার, ২৮ মার্চ ২০২৬

হাজারীবাগে মাটিচাপা অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার, সিসিটিভিতে ধরা পড়লো দম্পতি

ঢাকা, ১০ জুন ২০২৫ রাজধানীর হাজারীবাগের বালুর মাঠ সংলগ্ন একটি খালি জায়গা থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জুন) দুপুর দেড়টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে হাজারীবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) […]

বাংলাদেশের দুই সাংবাদিক নেপালে আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিক সম্মেলনে অংশ নিচ্ছেন

আন্তর্জাতিক মাতৃভাষার গুরুত্ব, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করতে নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ জার্নালিস্ট কনফারেন্স ২০২৫-এ যোগ দিতে বাংলাদেশ থেকে দুই বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম আজাদ ও মোঃ আব্দুর রহমান রওনা হয়েছেন। আগামী ১৩ ও ১৪ জুন (শুক্র ও শনিবার) কাঠমাণ্ডুর আয়োজিত এই দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে সার্ক জার্নালিস্ট ফোরাম […]

বিএনপি স্থায়ী কমিটিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয় অবহিত করেছেন তারেক রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়ে লন্ডনে অনুষ্ঠিতব্য বৈঠকের বিষয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামকে অবহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৯ জুন) রাতে ভারচুয়ালি অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তিনি এই তথ্য দেন। বৈঠকে তারেক রহমান জানান, আগামী ১৩ জুন (স্থানীয় সময় সকাল) লন্ডনের একটি হোটেলে সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তার […]

মীরসরাইয়ে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রাম চট্টগ্রামের মীরসরাইয়ে বিশেষ অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় একটি নোহা মাইক্রোবাস জব্দ এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মীরসরাই থানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে ওই সময় একটি […]

হাজিদের ফিরতি ফ্লাইট শুরু আজ, চলবে ১০ জুলাই পর্যন্ত

পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষ করে আজ (১০ জুন) থেকে শুরু হয়েছে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার ফিরতি ফ্লাইট। চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত। সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিরা মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ ও কাবা ঘরের ফরজ তাওয়াফ শেষ করে এখন একে একে মক্কা ত্যাগ করছেন। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর সরকারি ও বেসরকারি […]

জুলাই আন্দোলনে দৃষ্টি হারানো মুবিনের পাশে দাঁড়ালেন তারেক রহমান

১৮ জুলাই সরকারবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে দুই চোখের দৃষ্টি হারানো কিশোর মুবিনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শরীয়তপুরের ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুবিন পেশায় একজন কম্পিউটার অপারেটর। গত ১৮ জুলাই ছাত্র-জনতার মিছিলে অংশ নিতে গিয়ে তিনি পুলিশের গুলিতে গুরুতরভাবে আহত হন। ছোড়া গুলি তার বাম চোখে ঢুকে ডান […]

মুরাদনগরে নিজ এলাকায় ঈদ উদযাপন, ক্রীড়া টুর্নামেন্ট উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

কুমিল্লা, ৯ জুন: গতকাল পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিজ জন্মস্থানে ঈদ উদযাপন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঈদের দিন তিনি বাবুটিপাড়া, পাহারপুর, ছালিয়াকান্দি, জাহাপুর ও দারোরা ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। ঈদে উপদেষ্টাকে […]

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন

আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর সদর দপ্তরে অনুষ্ঠিত ১১৩তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি দল শ্রমবাজার, কর্মসংস্থান, শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং শোভন কর্মপরিবেশসহ শ্রমখাত সংশ্লিষ্ট নীতিগত বিষয়সমূহ উপস্থাপন করছেন। আগামীকাল অনুষ্ঠিতব্য […]

জুলাই শহীদ পরিবারের দাবি: ‘নির্বাচন নয়, আগে হোক হত্যাকাণ্ডের বিচার’

৯ জুন ২০২৫, ঢাকা জুলাই শহীদ পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তারা নির্বাচনের সময়সূচি নিয়ে উদ্বিগ্ন নন—তাদের একমাত্র দাবি, জুলাই মাসে সংঘটিত শহীদ হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করা হোক। এই বিচার অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই দেখতে চান তারা। সোমবার (৯ জুন) গণমাধ্যমে পাঠানো লিখিত বিবৃতিতে বলা হয়, “নির্বাচন কবে হবে না হবে সেটা […]

রাজধানীতে সাবেক সংবাদ উপস্থাপিকার অস্বাভাবিক মৃত্যু

ঢাকা, ৯ জুন ২০২৫ রাজধানীর নিউ ইস্কাটনে নিজ বাসা থেকে ছাফিনা আহমেদ তরী (৩০) নামের এক নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি এক সময় জনপ্রিয় টেলিভিশন সংবাদ উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন এবং সর্বশেষ ব্র্যাক ব্যাংকে কর্মরত ছিলেন। রবিবার (৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে হাতিরঝিল থানা পুলিশ মুগদা জেনারেল হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে। এরপর […]