শনিবার, ২৮ মার্চ ২০২৬

আদালত অবমাননা মামলায় শেখ হাসিনার পক্ষে শুনানিতে অ্যামিকাস কিউরি নিয়োগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান আদালত অবমাননার মামলায় পূর্ণাঙ্গ শুনানির জন্য অ্যামিকাস কিউরি (আদালতের সহকারী) নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। নিযুক্ত অ্যামিকাস কিউরি […]

আহত পুলিশ সদস্যদের দেখতে ঢামেকে স্বরাষ্ট্র উপদেষ্টা

“পর্যাপ্ত অস্ত্রসহ জীবন বাজি রেখে কাজ করছে পুলিশ”—জাহাঙ্গীর আলম চৌধুরী রাজধানীর ফকিরাপুলে মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ পুলিশ সদস্যদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ফকিরাপুলে গোপন সংবাদের ভিত্তিতে মাদক […]

ঢাবি সাদা দলের সেমিনারে ড. মঈন খান:

“বিগত সরকার পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে” বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, “গত ১৭ বছরে পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। আজ শিক্ষক-শিক্ষার্থীরা স্কুলে যায় না, কিন্তু দোষ তাদের নয়—এটি সরকারের পরিকল্পিত অপচেষ্টা।” তিনি বলেন, “বিগত সরকার হয়তো চেয়েছিলো, জাতিকে মূর্খ করে রাখতেই।” বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের […]

রাজধানীতে অভিযানের সময় গুলিতে আহত দুই গোয়েন্দা পুলিশ

ফকিরাপুলে মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর ফকিরাপুল মোড়ের মেইন রোডে এ ঘটনা ঘটে। মাদক কারবারীদের ছোড়া গুলিতে আহত হন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিক হাসান ও কনস্টেবল সুজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে এএসআই আতিক হাসানের […]

স্বাস্থ্য পরীক্ষা শেষে এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

গৃহচিকিৎসায় শারীরিক অবস্থার আরও উন্নতির আশা চিকিৎসকদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতে গুলশানের বাসা ফিরোজায় ফিরে এসেছেন। বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে বের হয়ে তিনি রাত ৭টা ৪৭ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। সেখানে চিকিৎসা বোর্ডের তত্ত্বাবধানে বিভিন্ন শারীরিক […]

জাতীয় দলে খেলার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতিষ্ঠান

আসিফ হাসান কাজল জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখিয়ে সারাদেশের হাজারো শিক্ষার্থীর কাছ থেকে কোটি টাকা আদায় করছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। “বাংলাদেশ ক্রিকেট ট্যালেন্ট হান্ট বিডি (পিকেসিএসবিডি)” নামের এই কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণের নামে নেওয়া হচ্ছে রেজিস্ট্রেশন ফি, অথচ কার্যকর কোনো প্রতিযোগিতা কিংবা বাছাই কার্যক্রমই নেই। সূত্র জানায়, চলতি বছরের ২৯ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ […]

“যারা এনসিসির বিরোধিতা করছে, তারা ফ্যাসিবাদী কাঠামোয় থাকতে চায়”—নাহিদ ইসলাম

১৮ জুন ২০২৫ জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠন নিয়ে বিরোধিতা করা রাজনৈতিক দলগুলোর উদ্দেশে কড়া সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “যারা এনসিসি গঠনের বিপক্ষে, তারা মূলত ফ্যাসিবাদী কাঠামোয় থেকে যেতে চান।” বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের তৃতীয় বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য […]

চট্টগ্রাম বন্দরে ৫০ কোটি টাকার স্টোর রেন্ট ফাঁকি: সিআইডির অভিযানে প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার

১৮ জুন ২০২৫ চট্টগ্রাম বন্দরে স্টোর রেন্ট ফাঁকি দিয়ে মূল্যবান যন্ত্রপাতি খালাসের চেষ্টা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের স্বাক্ষর জালিয়াতির ঘটনায় জড়িত প্রতারক চক্রের মূল হোতাকে রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতারকৃতের নাম মো. তৌহিদুল ইসলাম শুভ (৩০)। তিনি নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে প্রতারণা করতেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সিআইডির সাইবার পুলিশ সেন্টারের তথ্যপ্রযুক্তি […]

ঢাবিতে শহিদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনার বৃহস্পতিবার

১৮ জুন ২০২৫ শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সেমিনারের আয়োজন করেছে বিএনপি-সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল। বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাদা দলের নেতৃবৃন্দ এ তথ্য জানান। ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিক্ষাদর্শন ও কর্মসূচি’ শিরোনামে এই সেমিনার আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের […]

রাজউক, চট্টগ্রাম নির্বাচন অফিস ও নওগাঁ হাসপাতালসহ তিন স্থানে দুদকের অভিযান

১৮ জুন ২০২৫ দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট আজ (১৮ জুন) তিনটি পৃথক অভিযোগের প্রেক্ষিতে ঢাকাসহ চট্টগ্রাম ও নওগাঁয় অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম পরিদর্শন, রেকর্ডপত্র সংগ্রহ এবং সেবাপ্রার্থীদের সাথে সরাসরি মতবিনিময় করা হয়। গুলশানের রূপসা অ্যাপার্টমেন্ট বরাদ্দে অনিয়ম তদন্তে দুদক অভিযান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত গুলশানের ‘রূপসা অ্যাপার্টমেন্ট’ প্রকল্পে […]