শনিবার, ২৮ মার্চ ২০২৬

সাত বছর পর বিধবা নারী ধর্ষণ-হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, মূল আসামী গ্রেফতার

চাঁদপুরের ফরিদগঞ্জে ২০১৮ সালে বিধবা নারী হায়াতের নেছাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার মূল রহস্য উদঘাটন করে সাত বছর পর মূল আসামী রিপন ওরফে রিংকুকে নোয়াখালী থেকে গ্রেফতার করেছে পিবিআই চাঁদপুর জেলা। ২০১৮ সালের জানুয়ারিতে হায়াতের নেছাকে বসতঘরে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ঘর থেকে স্বর্ণালঙ্কার ও মোবাইল সেট লুট করা হয়। […]

মানিকগঞ্জে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে ভাবী খুন, ৬ ঘণ্টার মধ্যে দেবর গ্রেফতার

মানিকগঞ্জের ঘিওরে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে ভাবী শোভা বেগম (৩৬) হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার মাত্র ৬ ঘণ্টার মধ্যেই ঘাতক দেবর মো. রাকিব হোসেন ওরফে রাজু মিয়াকে (২৫) টাঙ্গাইলের নাগরপুর থেকে গ্রেফতার করেছে পিবিআই মানিকগঞ্জ। ২১ জুন (শুক্রবার) রাকিবকে গ্রেফতার করা হয়। ঘটনার একদিন আগে ২০ জুন সকালে পৈত্রিক গাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে কথা […]

প্রতিবছর বিশ্বে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ১১ লাখ ৯০ হাজার মানুষ: ঢাকা আহ্ছানিয়া মিশন

ঢাকা, ২২ জুন ২০২৫ (রবিবার): প্রতি বছর বিশ্বজুড়ে সড়ক দুর্ঘটনায় ১১ লাখ ৯০ হাজার সড়ক ব্যবহারকারী প্রাণ হারান বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এই তথ্য তুলে ধরেন ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেফটি প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান, রবিবার (২২ জুন) রাজধানীর শ্যামলীতে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়। “সড়ক নিরাপত্তা আইন সকলের জন্য প্রয়োজন” শীর্ষক এই […]

নোয়াখালীর সোনাইমুড়ীতে চোরকে চিনে ফেলায় নৃশংসভাবে নারীকে হত্যা; ঘটনার ২০ ঘন্টার মধ্যে ক্লু-লেস এই ঘটনার রহস্য উদঘাটন

মাননীয় পুলিশ সুপার জনাব মো: আব্দুল্লাহ আল ফারুক, নোয়াখালী মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় সোনাইমুড়ী থানার মামলা নং- ১৮, তারিখ- ২১-০৬-২০২৫খ্রিঃ, ধারা- ৪৫৭/৩৮০/৩০২/৩৪ পেনাল কোড সংক্রান্তে জনাব আ ন ম ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার, বেগমগঞ্জ সার্কেল সাহেবের তত্ত্বাবধানে এবং জনাব মোহাম্মদ মোরশেদ আলম, অফিসার ইনচার্জ, সোনাইমুড়ী থানা, নোয়াখালী এর নেতৃত্বে ও পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মনির হোসেন […]

বিশেষ অভিযানে ৭৫ লিটার চোলাই মদ ও সিএনজি সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রামের রাউজান থানাধীন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে দেশীয় তৈরী ৭৫ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাউজান থানা পুলিশ। রাউজান থানার অফিসার ইনচার্জ জনাব মনিরুল ইসলাম ভূইয়ার নির্দেশনায় এসআই (নিঃ) হোসেন ইবনে নাঈম ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন ওয়ারেন্ট তামিল ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযানটি পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে ২১ জুন […]

“খাল রক্ষায় নাগরিক সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে” — ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু একটি কার্যক্রম নয়, এটি নাগরিক দায়িত্ব। খাল রক্ষায় স্থানীয় জনগণ, স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।” আজ সকালে রাজধানীর আদাবরে রামচন্দ্রপুর খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে পরিচালিত পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। রামচন্দ্রপুর খালে দুই দিনব্যাপী চলমান […]

তারেক রহমান–ড. ইউনূস বৈঠকে ‘আশার আলো’ দেখছেন মির্জা ফখরুল, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আশাবাদ

গত ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে আশাব্যঞ্জক বলে অভিহিত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “বৈঠকে দু’জন কতকগুলো বিষয়ে একমত হয়েছেন। নিঃসন্দেহে এটি আমাদের সবার জন্য একটি আশার বার্তা। আমরা আশাবাদী যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।” […]

নোভার্টিস শেয়ার হস্তান্তরে গুরুতর অনিয়মের অভিযোগ

বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেডের সিংহভাগ শেয়ার দেশীয় প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে স্বচ্ছতা অনুসরণ করা হয়নি, নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত অনুমোদনের আগেই কার্যত নিয়ন্ত্রণ হস্তান্তর করা হয়েছে, এবং সরকারি স্বার্থ উপেক্ষিত হয়েছে। নোভার্টিসে সরকারের ৪০ শতাংশ শেয়ারের প্রতিনিধি প্রতিষ্ঠান বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ […]

যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ ৪ কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার

সন্ত্রাসমুক্ত খুলনা নগরী গড়ার লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত যৌথভাবে অভিযান পরিচালনা করে আসছে। এ কার্যক্রমের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত খুলনা সদর থানার টুটপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে অংশগ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও খুলনা থানা […]

টংগীবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ও তিন মাদক কারবারি গ্রেফতার

মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা (ডিবি) শাখার একটি চৌকস দল বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ২১ জুন ২০২৫ খ্রিঃ, ভোর আনুমানিক ০৫:১০ ঘটিকায় এসআই (নিঃ) কামরুল হাসান, পিপিএম-এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে টংগীবাড়ী থানাধীন দিঘীরপাড় বাজার সংলগ্ন দিঘীরপাড়-আলদী […]