শনিবার, ২৮ মার্চ ২০২৬

৫৭ সরকারি কলেজের নাম পরিবর্তন: বাদ পড়লো শেখ পরিবার ও আওয়ামী নেতাদের নাম

দেশের ৫৭টি সরকারি কলেজের নাম থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ শেখ পরিবারের সদস্য ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নাম বাদ দিয়ে সংক্ষিপ্ত ও স্থানভিত্তিক নতুন নামকরণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রশাসনিক সরলতা, বাস্তবিক পরিচিতি এবং স্থানীয় জনগণের ব্যবহৃত প্রচলিত নামে ফিরতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (২৩ […]

এফবিসিসিআই-ওয়ার্ল্ড ব্যাংক বৈঠক: ব্যবসা সহজীকরণে একক কর্তৃপক্ষের অধীনে সেবা আনার পরামর্শ

দেশে ব্যবসা ও বিনিয়োগ পরিবেশকে আরও ব্যবসাবান্ধব করতে, শিল্প-বাণিজ্য সংক্রান্ত সব সেবা একটি মাত্র কর্তৃপক্ষের অধীনে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন উদ্যোক্তারা ও ব্যবসায়ী প্রতিনিধিরা। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে রাজধানীর গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত হয় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট (টিএফএ) ট্র্যাকিং টুলস মিশনের […]

গাজায় সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৭১

গাজায় খাদ্য সহায়তা নিতে গিয়ে আবারও ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭১ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন শতাধিক, যাদের মধ্যে অন্তত ৬২ জনের অবস্থা আশঙ্কাজনক। ফিলিস্তিনের স্বাস্থ্যকর্মী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলজাজিরা ও এপি জানায়, মঙ্গলবার দিনভর গাজার বিভিন্ন স্থানে মানবিক সহায়তা পেতে জড়ো হওয়া মানুষের ওপর ইসরায়েলি বাহিনী ও ড্রোন হামলা চালায়। কেন্দ্রীয় […]

চীনা শীর্ষ নেতার সঙ্গে বৈঠকে বিএনপি, তারেক রহমানকে আমন্ত্রণ জানাল বেইজিং

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) পলিটব্যুরোর সদস্য ও ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝংয়ের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন নয় সদস্যের একটি প্রতিনিধি দল। সোমবার (২৩ জুন) বিকেল ৪টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে শুরু হওয়া এ বৈঠক চলে প্রায় দেড় ঘণ্টা। এতে বিএনপি ও সিপিসির মধ্যে […]

ডিএনএ বিশ্লেষণে অজ্ঞাত খুনীর পরিচয় উদঘাটন, সিআইডির অভিযানে গ্রেফতার

পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে খুন করে লাশ ডোবায় ফেলে দিয়েছিল খুনীরা। ০২ জনের নাম পরিচয় জানা গেলেও বাকিরা ছিল অজ্ঞাত। সিআইডির ক্রাইমসিন ইউনিটের তৎপরতায় বের হয়ে এলো অজ্ঞাতনামা খুনীর পরিচয়। এরপর এলআইসি শাখার পরিশীলিত তথ্য বিশ্লেষণে সনাক্ত হলো অবস্থান, সিআইডির জালে ধরা পড়লো অজ্ঞাতনামা খুনী। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সেলিম মাদবর @ রফিক (৪৯), পিতা-মৃত […]

সড়ক দুর্ঘটনায় লাখে প্রায় ১৯ জন নিহত: নিরাপদ সড়ক আন্দোলনের তথ্য

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য উদ্ধৃত করে নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) সাধারণ সম্পাদক তানজীদ মোহাম্মদ সোহরাব রেজা বলেছেন, প্রতি লাখ জনে প্রায় ১৯ জন সড়ক দুর্ঘটনায় নিহত হন। তিনি এই তথ্য জানান আজ মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টায় রাজধানীর শ্যামলীতে আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং আয়োজিত এক তরুণ সভায়, যার শিরোনাম ছিল—‘সড়ক নিরাপত্তা […]

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় আমীরে জামায়াতের গভীর উদ্বেগ প্রকাশ

ইরানে যুক্তরাষ্ট্র ও যুদ্ধবাজ ইসরাইলের যৌথ হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি আজ ২৩ জুন এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে আমীর বলেন, গত ১৩ জুন ও ২১ জুন রাতে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে যে অতর্কিত হামলা চালিয়েছে, তা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে […]

মৌলভীবাজারে ৩৬ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ, কাভার্ড ভ্যানসহ আটক ৩

মৌলভীবাজার জেলার শেরপুর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। অভিযানে কাভার্ড ভ্যানে থাকা তিনজন চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন— ১) মোঃ ইয়াকুব মিয়া (২০), পীরগঞ্জ, রংপুর; ২) মোঃ জাহাঙ্গীর আলম (২১), হেমু হাউতপাড়া, জৈন্তাপুর, সিলেট; ৩) মোঃ সালেহ আহমদ (২৩), হেমু ভেনপাড়া, জৈন্তাপুর, সিলেট। […]

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ ৩ ডাকাত গ্রেফতার

গত ২২ জুন ২০২৫ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সীতাকুন্ড মডেল থানাধীন সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বন্দর টু বায়েজিদগামী লিংক রোডে অবস্থিত মেসার্স বেঙ্গল ব্রিকস ইন্ডাস্ট্রি সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজন ডাকাতকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো: ১) নুর মোহাম্মদ […]

ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেফতার

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনিরুল মাওলাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (২২ জুন) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে মিন্টু রোডে ডিবির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। ডিবি জানায়, মনিরুল […]