বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঢাকায় আরেক মামলা, তদন্তের নির্দেশ

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার অভিযোগে আলোচিত বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঢাকায় আরও একটি মামলা দায়ের হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলাটি করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোট্রমা সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগের বিষয়ে তদন্ত করে […]

জোটে গেলেও দলীয় প্রতীকে নির্বাচনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধভাবে অংশ নিলেও, সেই অবস্থায় তাদের নিজ নিজ দলের প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সোমবার (১ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন। নির্বাচন কমিশনকে ১০ দিনের মধ্যে এ বিষয়ে […]

লেখক শাহরিয়ার কবিরকে ১২ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় লেখক ও একাত্তরের ঘাতক–দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে আগামী ১২ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল-১। রোববার (৩০ নভেম্বর) ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। আদালতে ওই সময় উপস্থিত ছিলেন বিচারপতি গোলাম মোর্তূজা মজুমদার ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী। গত বছরের সেপ্টেম্বরে রাজধানীর বনানী থেকে শাহরিয়ার কবিরকে […]

খালেদা জিয়াকে ‘ভিভিআইপি’ ঘোষণা, নিরাপত্তায় নিয়োজিত হবে এসএসএফ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VVIP) ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে তাঁর নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা বাহিনী—স্পেশাল সিকিউরিটি ফোর্স (SSF)—নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী। প্রজ্ঞাপনে […]

সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তাঁর পরিবারের সাড়ে ৪ কোটি শেয়ার অবরুদ্ধ করলো সিআইডি

ঢাকা (১৯ নভেম্বর ২০২৫):সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর ভাই ইউসিবি ব্যাংক পিএলসি’র সাবেক পরিচালক আনিসুজ্জামান চৌধুরী রনি এবং রনির স্ত্রী ও মেঘনা ব্যাংক পিএলসি’র সাবেক পরিচালক ইমরানা জামান চৌধুরীর নামে থাকা মেঘনা ব্যাংকের প্রায় সাড়ে চার কোটি শেয়ার অবরুদ্ধ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অবৈধ অর্থ দিয়ে শেয়ার ক্রয়ের প্রমাণ পাওয়ার পর আদালতের নির্দেশে […]

শেখ হাসিনার রায়কে ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে দেশে কোনো ধরনের অস্থিরতা তৈরি হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিজয় দিবস–২০২৫ উদযাপন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য […]

রাতভর রাজধানী ও বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ–বাসে অগ্নিসংযোগ

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ সোমবার রায় ঘোষণার আগের রাতে রাজধানী ঢাকা ও বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটেছে। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকে দোয়েল চত্বর–শিক্ষাভবনমুখী সড়ক বন্ধ রাখা হয়েছে। পরিবেশ উপদেষ্টার বাসায় ককটেল রোববার রাত […]

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ট্রাইব্যুনালের প্রথম রায় আজ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার প্রথম রায় ঘোষণা করা হচ্ছে আজ সোমবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এর এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করারও কথা রয়েছে। গণ-অভ্যুত্থান–পরবর্তী মানবতাবিরোধী অপরাধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এটিই প্রথম যার বিচারিক নিষ্পত্তি হতে যাচ্ছে। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন […]

তারেক রহমান: জাতীয় ইতিহাসে মওলানা ভাসানী এক অবিস্মরণীয় ও গুরুত্বপূর্ণ নাম

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার এক বাণীতে তিনি বলেন, “মওলানা ভাসানী আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় ও গুরুত্বপূর্ণ নাম।” তারেক রহমান বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামে মওলানা ভাসানী ছিলেন আপোষহীন ও সাহসী […]

দেশে ‘উৎকণ্ঠা–উত্তেজনাকর’ পরিস্থিতি বিরাজ করছে: জামায়াতের এটিএম মাসুম

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, দেশে বর্তমানে উৎকণ্ঠা ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। জনগণের ভোটাধিকার নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, “বাঘের হাত থেকে বাঁচার মতো শক্তি ও প্রস্তুতি নিয়ে জাতীয় নির্বাচনে বিজয়ী হতে হবে।” রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা মহানগরীর ঢুলিপাড়া ফানটাউনে অনুষ্ঠিত রুকন সম্মেলনে […]