শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

অভয়নগরে পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

যশোরের অভয়নগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভয়নগর থানার এসআই (নিঃ) অনিষ মণ্ডল ও এসআই (নিঃ) বিনয় কৃষ্ণ পালের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পুলিশের একটি দল শনিবার (২৯ জুন) রাত ১০টা ১৫ মিনিটে অভয়নগর উপজেলার ৩নং চলিশিয়া ইউনিয়নের বাগদাহ এলাকায় অভিযান পরিচালনা করে। […]

দুদকের মামলায় প্রতারণা চক্রের মূলহোতাসহ আরও এক প্রতারক গ্রেফতার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সোহাগ পাটোয়ারী নামে আরও এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। একদিনের ব্যবধানে প্রতারণা চক্রের মোট পাঁচজন সদস্য গ্রেফতার হলো। দুদক সূত্রে জানা গেছে, গত ২৪ জুন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দুদকের নজরে আসে। দুদক বিষয়টি আমলে নিয়ে দ্রুত অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। দুদকের […]

ঢাকা ও ময়মনসিংহে চালু হচ্ছে সকল ধরনের অনলাইন জিডি সেবা

ঢাকা, ৩০ জুন ২০২৫ খ্রি. ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জের সকল জেলার সকল থানায় আগামীকাল মঙ্গলবার (১ জুলাই ২০২৫) থেকে চালু হচ্ছে সকল ধরনের অনলাইন জিডি সেবা। প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে ঘরে বসেই সকল ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ। বর্তমানে সিলেট রেঞ্জ ও সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং […]

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ফেসবুকে ‌‘কঠোর’ নজরদারি

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর নজরদারি করবে সরকার। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, “সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অনুশাসন” না মানলে তা চাকরিবিধি লঙ্ঘন এবং অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ হিসেবে গণ্য করা হবে। রবিবার (২৯ জুন) মাউশি দেশের সব সরকারি কলেজের অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে। সোমবার (৩০ […]

‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’ চালু করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সাহসী শিক্ষার্থীদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’ চালু করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। শহীদদের স্মৃতিকে সম্মান জানানো ও চিরস্মরণীয় করে রাখাই এই শিক্ষাবৃত্তির মূল উদ্দেশ্য বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের করবী হলে এই শিক্ষাবৃত্তির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় […]

মুক্তারপুর সেতুর টোল জমাকরণে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

ঢাকা, সোমবার, ৩০ জুন ২০২৫: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন ৬ষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী (মুক্তারপুর সেতু) সেতু থেকে সংগৃহীত টোলের অর্থ নিরাপদভাবে জমাকরণের লক্ষ্যে “বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ” এবং “মার্কেন্টাইল ব্যাংক পিএলসি”-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার সেতু বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবদুর রউফ, সচিব, সেতু […]

মগবাজারের হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু: খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার হওয়া স্বামী, স্ত্রী ও সন্তানের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তিনটি মরদেহের ময়নাতদন্ত করেন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. জাকিয়া তাসনিম। ময়নাতদন্ত শেষে ডা. জাকিয়া তাসনিম বলেন, “তিনজনের মরদেহের লক্ষণ দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু […]

প্লাস্টিক দূষণ রোধে ৭ দফা ঘোষণা তরুণ-যুবদের

প্লাস্টিক দূষণ রোধ ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ৭ দফা প্রতিশ্রুতির ঘোষণাপত্র উপস্থাপন করেছেন বাংলাদেশের তরুণ ও যুবরা। রাজধানীর পরিবেশ অধিদপ্তরে সোমবার (৩০ জুন) বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে “যুব নেতৃত্বে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা” শীর্ষক সেমিনারে এই ঘোষণাপত্র পাঠ করা হয়। তরুণদের ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে—একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক […]

অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো অপরাধের ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনী যথাসম্ভব দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৩০ জুন) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, “সম্প্রতি কুমিল্লার মুরাদনগর এবং পটুয়াখালীর ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা […]

আগামীকালের কর্মসূচিতে খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা থাকবে: রিজভী

I’m জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল ১ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা থাকবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার (৩০ জুন) বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান উপলক্ষে শৃঙ্খলা কমিটির […]