শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

১৩-১৬ জুলাইয়ের মধ্যে প্রকাশ হতে পারে এসএসসি ও সমমানের ফলাফল

ঢাকা, ৩ জুলাই ২০২৫ এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শেষ পর্যায়ে পৌঁছেছে এবং ফল তৈরির কাজও প্রায় সম্পন্ন। তবে এখনো চূড়ান্তভাবে নির্ধারিত কোনো ফল প্রকাশের তারিখ ঘোষণা হয়নি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১৩ থেকে ১৬ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ হতে পারে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের […]

কারিগরি ত্রুটিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার এমপিওভুক্তির আবেদন পেছালো

ঢাকা, ৩ জুলাই ২০২৫ কারিগরি ত্রুটির কারণে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার এমপিওভুক্তির অনলাইন আবেদন প্রক্রিয়া পেছানো হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন সূচি অনুযায়ী, আগামী ৮ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত এ আবেদন করা যাবে। এর আগে, চলতি মাসের ৩ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণের কথা ছিল। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নোটিশে […]

সেনবাগে অপহৃত দুই কিশোরী উদ্ধার, অপহরণকারী যুবক গ্রেফতার

নোয়াখালী, ৩ জুলাই ২০২৫ নোয়াখালীর সেনবাগ থানার পুলিশের অভিযানে অপহৃত দুই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণকারী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুকের দিকনির্দেশনায় সেনবাগ থানার অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমানের তত্ত্বাবধানে পিএসআই (নিঃ) মো. বেলাল হোসেন, এএসআই (নিঃ) তরুণ কান্তি শর্মা ও সঙ্গীয় ফোর্স ঢাকা, […]

ইউনেস্কো’র সাথে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির আলোচনা

ঢাকা, ৩ জুলাই ২০২৫ বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে ইউনেস্কো এবং বাংলাদেশ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বিপিএম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউনেস্কোর সেকশন ফর ফ্রিডম অব এক্সপ্রেশন, ডিভিশন অব ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড […]

মতিঝিলে ২৮ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা, ৩ জুলাই ২০২৫ রাজধানীর মতিঝিল এলাকা থেকে ২৮ হাজার পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে মতিঝিল থানাধীন আউটার সার্কুলার রোডের আরামবাগ এজিবি কলোনীর সামনের রাস্তা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. নাজিম উদ্দিন (৪৩)। তিনি যশোরের বাঘারপাড়া […]

চাঁনখারপুলে ছয়জনকে হত্যা : অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই

ঢাকা, ৩ জুলাই ২০২৫ রাজধানীর চাঁনখারপুলে গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল […]

সুইডেনের অর্থায়নে জলবায়ু মোকাবিলা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ প্রকল্প চালু হবে

ঢাকা, ৩ জুলাই ২০২৫ বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে সুইডেন সরকারের অর্থায়নে বিশেষ প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার রাজধানীর পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে উপদেষ্টার হাতে “স্ট্রেংদেনিং ক্যাপাসিটি অফ এমওএফইসিসি, ডিওই, অ্যান্ড বিএফডি ফর […]

বিএমইটির অসাধু কর্মকর্তা ও এজেন্সির বিরুদ্ধে মানবপাচার ও জালিয়াতির অভিযোগে দুদকের অভিযান, ৯ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা, ০৩ জুলাই ২০২৫ খ্রি.: জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি), ঢাকার কিছু অসাধু কর্মকর্তা এবং বিভিন্ন এজেন্সির বিরুদ্ধে ভুয়া কাগজপত্র তৈরি করে নারীদের বিদেশে পাচারের অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক), প্রধান কার্যালয়, ঢাকা হতে ২৯ মে ২০২৫ তারিখে বিএমইটি কার্যালয়ে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, বিভিন্ন এজেন্সি পরস্পর যোগসাজশে […]

নৌ পুলিশের দেশব্যাপী অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ ও পোনা জব্দ, গ্রেফতার ৩৩৭ জন

ঢাকা, ০৩ জুলাই ২০২৫ খ্রি. বৃহস্পতিবার: দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌ পুলিশ দেশব্যাপী ধারাবাহিক অভিযান পরিচালনা করছে। গত ৭ (সাত) দিনব্যাপী অভিযানে নৌ পুলিশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। অভিযান চলাকালীন সময়ে নৌ পুলিশ: এছাড়া, অভিযানকালে বৈধ কাগজপত্র না থাকায় ৯৪ (চুরানব্বই)টি বাল্কহেড এর বিরুদ্ধে নৌ আদালতে মামলা দায়ের করা […]

রাজস্ব ফাঁকি ও ঘুষ বাণিজ্যে রাজস্ব কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্ত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কতিপয় অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, কর ফাঁকি এবং রাজস্ব আত্মসাৎ-এর গুরুতর অভিযোগ উঠেছে। জানা গেছে, তারা কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকির সুযোগ করে দিচ্ছেন। এ কারণে প্রতি বছর সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অভিযোগ রয়েছে, এনবিআরের কিছু কর্মকর্তা বিভিন্ন প্রতিষ্ঠান […]