রবিবার, ২৯ মার্চ ২০২৬

পিলখানা হত্যাকাণ্ড: জামিনে মুক্তি পেলেন ২৭ সাবেক বিডিআর সদস্য

২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন ২৭ জন সাবেক বিডিআর সদস্য। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের বিভিন্ন অংশ থেকে তাদের মুক্তি দেওয়া হয়। কারা কর্তৃপক্ষ জানায়, মুক্তিপ্রাপ্তদের মধ্যে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১২ জন, কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে ৫ জন এবং […]

সিরাজদিখানে মাদকদ্রব্য উদ্ধার ও আসামী গ্রেফতার

ঘটনার বিবরণঃ পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের দিক নির্দেশনায় গত ১৪-০৫-২০২৫ খ্রিষ্টাব্দে এসআই (নিরস্ত্র)/মো: পান্নু শেখ, সিরাজদিখান থানা, মুন্সীগঞ্জ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান থানাধীন চালতিপাড়া আমিন মোহাম্মদ গ্রুপ হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অভিযুক্ত মাদক ব্যবসায়ী মোঃ রাজিব শেখ (৩৫), পিতা-মোঃ আরশাদ, সাং-বড়ইহাজী,থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জ-কে গ্রেফতারপূর্বক দেহ তল্লাশিকালে […]

ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের ক্ষতিপূরণ দিচ্ছে ডিএনসিসি

প্রধান সড়কে ওঠায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তিনজন চালকের ব্যাটারিচালিত অটোরিকশা ভেঙে দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার প্রতিক্রিয়ায় ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ মঙ্গলবার (১৩ মে) রাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে ক্ষতিগ্রস্ত তিন চালককে ক্ষতিপূরণের ঘোষণা দেন। ফেসবুক স্ট্যাটাসে প্রশাসক এজাজ লেখেন, […]

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: গ্রেপ্তার তামিমের বাড়িতে আগুন, উত্তপ্ত পরিস্থিতি মাদারীপুরে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা এস.এম. শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি তামিম হাওলাদারের মাদারীপুরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামে তামিম হাওলাদারের পারিবারিক বাড়ির দুটি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয় বিক্ষুব্ধ জনতা এ ঘটনায় জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা […]

ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা, পুলিশের হেফাজত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় এলাকায় পুলিশি হেফাজত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ছাত্রদল নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (১৪ মে) সকালে চাতলপাড় পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে ছাত্রদলের এক নেতাসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও ১০–১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। মামলায় সরকারি কাজে বাধা […]

১৮ কোটি মানুষের ভবিষ্যৎ নির্ভর করে ছাত্রদের প্রস্তুতির ওপর: ড. মঈন খান

“যদি ছাত্ররা তাদের কাঁধে তুলে নেওয়া কঠিন দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে ব্যর্থ হবে ১৮ কোটি মানুষ, ব্যর্থ হবে বাংলাদেশ”—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এমন হুঁশিয়ারি দিয়েছেন রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক বৃত্তি প্রদান ও আলোচনা সভায়। বুধবার সন্ধ্যায় মহানগরীর সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা […]

বাংলাদেশের অর্থনীতিতে গঠনমূলক পরিবর্তনের সূচনা: রিজার্ভ বাড়ছে, রাজস্ব কাঠামোতে বড় সংস্কার

বাংলাদেশের অর্থনীতিতে ২০২৫ সালে এসে দেখা দিয়েছে এক নতুন বাস্তবতা। বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধার, কাঠামোগত রাজস্ব সংস্কার, এবং আন্তর্জাতিক অর্থ সংস্থার সহায়তায় একটি স্থিতিশীল ও টেকসই অর্থনীতির ভিত্তি তৈরির লক্ষ্যে এগোচ্ছে দেশটি। বিশ্বব্যাংক, আইএমএফ এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের সাথে একাধিক আর্থিক ও নীতিগত চুক্তির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ রূপান্তরপর্ব অতিক্রম করছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, […]

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা মামলায় তিনজন গ্রেফতার, তদন্তে অগ্রগতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এস.এম. শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মো. তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) এবং মো. পলাশ সরদার (৩০)। পুলিশ জানিয়েছে, এই তিনজন সরাসরি হত্যাকাণ্ডে সম্পৃক্ত ছিল […]

ইসরায়েলের গাজায় তীব্র বোমা হামলা, নিহত অন্তত ৭০; ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মধ্যে উত্তেজনা চরমে

মধ্যপ্রাচ্য সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতির মাঝে গাজায় ইসরায়েলের বোমা হামলা আরও তীব্র হয়েছে। বুধবার গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি সামরিক হামলায় অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। বিশেষ করে জাবালিয়া এলাকায় আবাসিক ভবন লক্ষ্য করে চালানো একাধিক বিমান হামলায় অধিকাংশ প্রাণহানি হয়েছে। গাজা […]

ভূমিকম্পে দ্রুত রেসপন্সে প্রস্তুত স্পেশাল ফোর্স: ফায়ার সার্ভিস ডিজি

ক্র্যাব সদস্যদের নিয়ে কর্মশালায় জরুরি উদ্ধার ও সচেতনতা কার্যক্রম নিয়ে আলোচনা ভবিষ্যতের সম্ভাব্য ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় আরও সক্রিয় হচ্ছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ঢাকার অপারেশনাল ইউনিটকে মিরপুরে স্থানান্তর এবং দুর্যোগে দ্রুত সাড়া দিতে ৬০ সদস্যের বিশেষ উদ্ধারকারী ফোর্স গঠনের কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি বলেন, “ভূমিকম্পের […]