বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম, বৈঠক করবেন ব্রিটিশ পার্লামেন্টসহ বিভিন্ন সংস্থার সঙ্গে

হাউস অব কমন্স, ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ও হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে বৈঠক করবেন এনসিপি আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম যুক্তরাজ্যে পৌঁছেছেন। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় লন্ডনে অবতরণের পর বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান এনসিপির স্থানীয় নেতারা। নাহিদ ইসলামের সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন […]

আসামে ট্রাক-মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৬

কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে দুর্ঘটনায় আহত অনেকে, তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ভারতের আসামের কাজিরাঙা অঞ্চলে ট্রাক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে কাজিরাঙা জাতীয় […]

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

ডিএমপির অভিযানে মাদকদ্রব্য, মোবাইল ফোন, বাইসাইকেল ও বিস্ফোরকের অংশবিশেষ উদ্ধার রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৬২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, মোবাইল ফোন, বাইসাইকেলসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার […]

নেতানিয়াহুর বিরুদ্ধে আরববিরোধী বর্ণবাদী প্রচারের অভিযোগ আইজেনকোটের

আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের চেষ্টা করছেন ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে থাকা বিরোধী নেতা ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দেশটির আরব সংখ্যালঘু জনগোষ্ঠীকে লক্ষ্য করে ‘বর্ণবাদী’ প্রচার চালানোর অভিযোগ তুলেছেন পরবর্তী প্রধানমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে থাকা বিরোধী নেতা গাদি আইজেনকোট। আরব সংসদ সদস্যদের হামাসের সঙ্গে জড়িয়ে তাঁদের রাজনৈতিক বৈধতা ক্ষুণ্ণ করার […]

জেনসেন হুয়াংয়ের বিচ্ছেদ হলে ৭৫ বিলিয়ন ডলার পেতে পারেন স্ত্রী লোরি

বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে এনভিডিয়ার সাবেক সিইওর দাম্পত্য জীবন নিয়ে জল্পনা, এখনো বিচ্ছেদের ঘোষণা দেননি কেউ প্রযুক্তি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জেনসেন হুয়াংয়ের দাম্পত্য জীবন নিয়ে আলোচনা তৈরি হয়েছে। এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও সদ্য পদত্যাগ করা প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ প্রকাশ্যে আসার পর তাঁর স্ত্রী লোরি হুয়াংয়ের ভবিষ্যৎ সিদ্ধান্ত নিয়েও জল্পনা চলছে। ৪০ […]

কপ-৩১ সম্মেলনে পরিবেশ ও জলবায়ু ইস্যুতে সক্রিয় জুবাইদা রহমান

নারীস্বাস্থ্য, বর্জ্য ব্যবস্থাপনা ও জলবায়ু অর্থায়ন নিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। পরিবেশ সুরক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তাঁর বক্তব্য সম্মেলনের আলোচনায় গুরুত্ব পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের […]

রাজধানীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

মোহাম্মদপুর থেকে আটক করে থানায় সোপর্দ করেন স্থানীয় ছাত্রদলের কয়েকজন রাজধানীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাঁদের আটক করে স্থানীয় ছাত্রদলের কয়েকজন। পরে তাঁদের মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা […]

যুক্তরাষ্ট্রে চার ঘণ্টা পর ফের চালু ফ্লাইট, বাতিল ৪৭০০

টেলিযোগাযোগ বিভ্রাটে প্রায় ১৫ লাখ যাত্রী আটকা, পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে সতর্কতা টেলিযোগাযোগ ব্যবস্থায় বিভ্রাটের কারণে নিরাপত্তা উদ্বেগে যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন প্রায় চার ঘণ্টা বন্ধ রাখার পর আবার অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রায় ৪ হাজার ৭০০ ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট বাতিল ও বিলম্বের কারণে আনুমানিক ১৫ লাখ যাত্রী […]

শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর না করার নিশ্চয়তা চায় যুক্তরাজ্যের রাজনীতিকেরা

দেশে ফিরলে নিরাপত্তা, পছন্দের আইনজীবী ও দণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ নিশ্চিত করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর না করার বিষয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে লিখিত নিশ্চয়তা আদায়ের জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কয়েকজন ব্রিটিশ রাজনীতিক। মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর মৃত্যুদণ্ডের রায় দেওয়া বিচারিক প্রক্রিয়ার নিরপেক্ষ […]

রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের ষষ্ঠ চালান পৌঁছেছে প্রকল্প এলাকায়

চলতি মাসে বা ডিসেম্বরের শুরুতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আশা প্রকল্প সংশ্লিষ্টদের রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায় পৌঁছেছে। দ্বিতীয় ইউনিটের জন্য আনা এই চালানে রয়েছে তিনটি বিশেষায়িত লরি। সবকিছু ঠিক থাকলে চলতি মাসে অথবা আগামী মাসের শুরুতেই কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে বলে আশা করছেন […]